বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গল্প সব সময়ই হতাশার। চ্যাম্পিয়ন দূরের কথা, কখনো ফাইনালে খেলতে পারেনি প্রোটিয়ারা। কখনো ভাগ্যকে পাশে পায়নি কিংবা কখনো নিজেদের ভুলে।
সেই হতাশা কাটিয়ে এবারের বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। লক্ষ্ণৌতে আজ তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিং পেয়েছেন টেম্বা বাভুমা-কুইন্টন ডি ককরা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
একাদশে আজ দুই দলই পরিবর্তন এনেছে। একটি পরিবর্তন করেছে প্রোটিয়ারা। পেসার জেরাল্ড কোয়েটজির বদলে স্পিনার তাব্রেইজ শামসিকে নিয়েছে তারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার একাদশে দুটি পরিবর্তন হয়েছে। গত ম্যাচে চোটের কারণে খেলতে না পারা মার্কাস স্টয়নিসকে একাদশে নিয়েছে। অলরাউন্ডার সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন ক্যামেরুন গ্রিন। আর অ্যালেক্স ক্যারির পরিবর্তে সুযোগ পেয়েছেন জস ইংলিশ। টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ শুরু হয়েছে ভারতের বিপক্ষে হারে। প্রোটিয়াদের অল্পতে আটকিয়ে প্রথম জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে নেমেছে তারা।
অস্ট্রেলিয়ার একাদশ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
দক্ষিণ আফ্রিকার একাদশ
টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, তাব্রেইজ শামসি।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩৪ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে