ভেন্যু, টুর্নামেন্ট যা-ই হোক, বাবর আজমের ব্যাটে ছোটে রানের ফোয়ারা। এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দুর্দান্ত ব্যাটিং করছেন বাবর। তাঁর (বাবর) ব্যাটিংয়ে মুগ্ধ রমিজ রাজা করেছেন মজাদার এক মন্তব্য।
পাল্লেকেলেতে গতকাল বিকালে মুখোমুখি হয় গল টাইটানস ও কলম্বো স্ট্রাইকার্স। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ৩ উইকেটে ১৮৮ রান করে গল। রান তাড়া করতে নামা কলম্বো স্ট্রাইকার্সের ওপেনিংয়ে ব্যাটিং করেন বাবর। ৩৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ফিফটি করেন তিনি। তাঁর দুর্দান্ত সব শটে যেন মুগ্ধ হয়েছেন ধারাভাষ্যকার রমিজ রাজা। এমনকি বাবরকে বিয়ে করার ইচ্ছার কথাও জানিয়েছেন। ফিফটির পর বাবরকে নিয়ে ধারাভাষ্যকক্ষে রমিজ বলেন, ‘ক্লাস, গুণাগুণ, ধীরস্থির ব্যাটিংয়ে ফিফটি করেছে। এমন পরিস্থিতিতে সে ভালো ব্যাটিং করতে পারে। আমি সত্যিই তাকে ভালোবাসি। তাকে বিয়ে করতে চাই।’
ফিফটি করেই শুধু বাবর থেমে থাকেননি, করেছেন সেঞ্চুরিও। ৫৭ বলে ছুঁয়েছেন তিন অঙ্ক। ৫৯ বলে ৮ চার ও ৫ ছক্কায় তাঁর ১০৪ রানের ইনিংসে কলম্বো স্ট্রাইকার্স ১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে। ম্যাচ-সেরা হয়েছেন পাকিস্তানি এই ব্যাটার। এবারের এলপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বাবর। ৫২.৭৫ গড়ে ২১১ রান করেছেন তিনি। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে রয়েছে কলম্বো স্ট্রাইকার্স। দুটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে কলম্বো।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে