টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছিলেন বাবর আজম। সর্বোচ্চ রানের দিক দিয়ে ফাইনালেও তাঁকে টপকে যেতে পারলেন না কেউ। আর ১৬ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গার শ্রীলঙ্কা অবশ্য বাদ পড়েছিল শেষ চারের আগেই। আর পাকিস্তান থেমেছিল শেষ চারে।
অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনাল হেরে বিশ্বকাপ থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাবর করেছিলেন ৩৪ বলে ৩৯ রান। এর আগে সুপার টুয়েলভে ৫ ম্যাচের চারটিতেই ফিফটি করেছিলেন পাকিস্তান অধিনায়ক। ছয় ম্যাচে ৬০.৬০ গড় আর ১২৬.২৫ স্ট্রাইক রেটে করেছেন ৩০৩। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুইয়ে আছেন ওয়ার্নার।
ফাইনালে ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলা ওয়ার্নারের রান ২৮৯। অস্ট্রেলিয়ান ওপেনারের গড় ৪৮.১৬ আর স্ট্রাইক রেট ১৪৬.৭০। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তিনে আছেন বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটার করেছেন ২৮১ রান। আর এবারের বিশ্বকাপে একমাত্র সেঞ্চুরিয়ান জশ বাটলার আছেন এই তালিকার চার নম্বরে। ইংলিশ ওপেনারের রান ২৬৯।
সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার সেরা চারে নিউজিল্যান্ডের কেউ না থাকলেও উইকেট শিকারের তালিকায় অবশ্য দুই নম্বরে আছেন ট্রেন্ট বোল্ট। ১৪ উইকেট নিয়েছেন এই কিউই পেসার। আর ১৬ উইকেট নিয়ে সবার ওপরে ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান লেগ স্পিনারের পর ১৪ উইকেট নিয়ে বোল্টের সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন অ্যাডাম জাম্পা। এই তিনজনের পরেই আছেন ১১ উইকেট নেওয়া সাকিব আল হাসান ও জশ হ্যাজেলউড।

আবারও ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার সময় চলে এল বলে। তবে এবার আর প্যারিসের থিয়েটার দ্যু শাতলে নয়। ২০২৫-২৬ মৌসুমের ব্যালন ডি’অর হবে লন্ডনে।
২৩ মিনিট আগে
বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
১২ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১৩ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
১৪ ঘণ্টা আগে