
ওয়ানডেতে ব্যাট হাতে ধুঁকছেন লিটন কুমার দাস। সবশেষ ১৪ ইনিংসে কোনো অর্ধশতকের দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। তবে লিটনের এমন বাজে ফর্ম ভাবাচ্ছে না নাজমুল হোসেন শান্তকে।
লিটন সবশেষ ফিফটি করেছিলেন ২০২৩ সালের অক্টোবরে; ভারতের বিপক্ষে। এরপর ১৪ ইনিংসের নয়বারই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। চারবার রানের খাতা খোলার আগেই ফিরেছেন প্যাভিলিয়নে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে ঢাকায় আসবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। তার আগে আলোচনা হচ্ছে লিটনের ফর্ম নিয়ে। শান্তর বিশ্বাস, খুব শিগগিরই টেস্ট এবং এবং টি-টোয়েন্টির ফর্ম টেনে আনবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
শান্ত বলেন, ‘শেষ কিছু দিন লিটন দাস যেভাবে ওয়ানডে, টি-টোয়েন্টি সংস্করণে খেলছে, সে টেস্টেও নিয়মিত পারফর্মার। তাই আমার মনে হয় না ওয়ানডে সংস্করণে নিয়ে খুব একটা চিন্তার কারণ আছে। সে খুব ভালো ছন্দে আছে। ওয়ানডেতে ব্যাট হাতে লিটন ছন্দে নেই, এটা নিয়ে অধিনায়ক হিসেবে আমি একদমই চিন্তিত নয়।’
লিটনের অভিজ্ঞতার ওপর ভরসা রাখছেন শান্ত, ‘আপনি যদি সম্প্রতি টেস্ট এবং টি-টোয়েন্টির ব্যাটিং দেখেন, লিটন দারুণ ব্যাটিং করছে। আমি আশাবাদী সে দলের জন্য ভালো কিছু করবে। আমি মনে করি, তাঁর ভেতর সেই যোগ্যতা আছে। তাঁর অভিজ্ঞতা আমাদের খুব সাহায্য করবে।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
২ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৩ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৪ ঘণ্টা আগে