
১৪৭ রানের লক্ষ্য বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে আহামরি কঠিন কিছু না। তবে ব্যাটাররা যদি তাদের কাজটা ঠিকমতো করতে না পারেন, তাহলে এই অল্প রানের লক্ষ্যও হয়ে যায় পাহাড় সমান। পাল্লেকেলেতে আজ ইংল্যান্ডের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা।
আয়ারল্যান্ড, ওমান, অস্ট্রেলিয়া—‘বি’ গ্রুপে নিজেদের প্রথম তিন ম্যাচে শ্রীলঙ্কা জেতে দাপটের সঙ্গে। বিশেষ করে ওমান ও অস্ট্রেলিয়ার ওপর দাপট দেখিয়ে খেলেছে লঙ্কানরা। হঠাৎই হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারের পর আজ লঙ্কানদের সুপার এইট পর্ব শুরু হয়েছে বাজেভাবে। পাল্লেকেলেতে ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলঙ্কা ৫২ রানে হেরেছে ইংল্যান্ডের কাছে।
১৪৭ রানের লক্ষ্য হলেও শ্রীলঙ্কার ব্যাটাররা শুরু থেকেই তাড়াহুড়ো করতে থাকেন। কিন্তু তাঁদের ব্যাটিংয়ের ধরন দেখে মনে হচ্ছিল হয় বড় রানের লক্ষ্য বা নেট রানরেটের চাপে পড়েছে দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কা ৫.৫ ওভারে ৫ উইকেটে ৩৪ রানে পরিণত হয়। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে একমাত্র দুনিথ ভেল্লালাগে দুই অঙ্ক (১০) ছুঁতে পেরেছেন। পাতুম নিশাঙ্কা (৯), কুশল মেন্ডিস (৪), কামিল মিশারা (৬) ও পবন রত্নায়েকে (০) আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। যাঁদের মধ্যে টুর্নামেন্টে ছন্দে থাকা পবন রত্নায়েকে গোল্ডেন ডাক মেরেছেন।
অর্ধেক উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক দাসুন শানাকা। ওভারপ্রতি ৯-এর বেশি দরকার হলেও শানাকা যখন উইকেটে ছিলেন, ততক্ষণ আশা ছিল শ্রীলঙ্কারও। তবে তিনি আউট হওয়ার পর লঙ্কানদের শেষ আশার প্রদীপটুকু নিভে যায়। ১৫তম ওভারের দ্বিতীয় বলে আদিল রশিদের ফ্লাইটেড ডেলিভারি পুল করতে যান শানাকা। টপ এজ হওয়া বল ডিপ মিড উইকেটের সীমানার ধারে প্রথমে উইল জ্যাকস বল ধরে ফিরিয়েছেন। এরপর ক্যাচ ধরেছেন টম ব্যান্টন। ২৪ বলে ১ চার ও ২ ছক্কায় ৩০ রান করেন শানাকা।
শানাকার বিদায়ের ১৪ বল পর শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ১৭তম ওভারের চতুর্থ বলে দিলশান মাদুশঙ্ককে (০) বোল্ড করে লঙ্কানদের ইনিংসের ইতি টানেন আদিল রশিদ। ১৬.৪ ওভারে ৯৫ রানে গুটিয়ে যাওয়া শ্রীলঙ্কার সর্বোচ্চ রান এসেছে শানাকার ব্যাটেই। ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাকস। বোলিংয়ে ৪ ওভারে ২২ রানে নিয়েছেন ৩ উইকেট। ব্যাটিংয়ে করেছেন ১৪ বলে ২১ রান। আদিল রশিদ, জফরা আর্চার, লিয়াম ডসন নিয়েছেন দুটি করে উইকেট।
এর আগে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। আগে ব্যাটিং পাওয়া ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট করেছে ১৪৬ রান। ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেছেন ওপেনার ফিল সল্ট। শ্রীলঙ্কার দুনিথ ভেল্লালেগে ৪ ওভারে ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো পরাশক্তিদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইটে সিকান্দার রাজার দল। তবে আর্থিক সংকটের কারণে সুপার এইট পর্বে গ্যালারিতে জিম্বাবুয়ের সমর্থকদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা
১ ঘণ্টা আগে
ওয়ানডেতে ব্যাট হাতে ধুঁকছেন লিটন কুমার দাস। সবশেষ ১৪ ইনিংসে কোনো অর্ধশতকের দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। তবে লিটনের এমন বাজে ফর্ম ভাবাচ্ছে না এই সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের ফরম্যাট নিয়ে তোপের মুখে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টের সুপার এইট নিশ্চিত করা দলের তালিকা চূড়ান্ত হওয়ার পরই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা। গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্সআপ হওয়ার আগেই দলগুলো জেনে গেল সুপার এইটে তাদের প্রতিপক্ষের নাম। সুনী
৩ ঘণ্টা আগে
লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বাইরে আছেন সাকিব আল হাসান। কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কি না সেটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তবে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ এবং সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের মতে, অনায়াসেই ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবেন তারকা অলরাউন্ডার।
৩ ঘণ্টা আগে