বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডে ঠিক ৯ মাস পর ফিরেছিলেন কেন উইলিয়ামসন। সেই সঙ্গে এবারের বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে যে শঙ্কা ছিল সেটিও দূর হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে তাঁর ব্যাটও হেসেছিল।
সবকিছু পক্ষে থাকার পরও ফিরতি ম্যাচেই চোট পাওয়ায় বিশ্বকাপ শেষের পথে উইলিয়ামসনের। বাংলাদেশের বিপক্ষে প্রান্ত বদলের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান কিউই অধিনায়ক। স্ক্যানে ধরা পড়েছে তাঁর বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরেছে। শেষ দিকে হয়তো তাঁকে পাওয়া যাবে। এই কারণে তাঁর বিকল্প হিসেবে টম ব্লান্ডেলকে দলে নিয়েছে নিউজিল্যান্ড।
গতকাল বাংলাদেশের বোলিং ইনিংসের ৩৮ তম ওভারে আঘাত পান উইলিয়ামসন। তাসকিন আহমেদের বল মিড অফে ঠেলে দিয়ে দ্রুত রান নেওয়ার চেষ্টা করেন তিনি। রান আউটের আশায় নাজমুল হোসেন শান্ত নন–স্ট্রাইকিং প্রান্তে থ্রো করলে উইলিয়ামসনের আঙুলে আঘাত হানে বল। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে আরও কিছু সময় ব্যাটিং করলেও ৭৮ রানে অপরাজিত থাকার সময় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
উইলিয়ামসনের চোট নিয়ে গ্যারি স্টিড জানিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটারকে বেশ কয়েক ম্যাচ না পাওয়ার সম্ভাবনাই বেশি। কিউই কোচ বলেছেন, ‘প্রথমত কঠোর পরিশ্রম করে কেইন হাঁটুর চোট সারিয়ে মাঠে ফিরেছিল। এরপর তার এমন ঘটনায় আমরা ব্যথিত। হতাশাজনক সংবাদের পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা অবশ্য আমাদের কিছু আশাও জুগিয়েছে। বিশ্রাম ও পুনর্বাসন শেষে শেষ দিকে দলে ফিরতে পারে। কেইন আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। সেই সঙ্গে একজন বিশ্বমানের অধিনায়ক এবং খেলোয়াড়। তাই টুর্নামেন্টে তাকে ফিরে পাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাই করব।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
৭ মিনিট আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্য বিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
২১ মিনিট আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হংকং কিংবা ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে লিটন দাসের দলের সামনে প্রধান চ্যালেঞ্জ উইকেট। আগে কখনো না খেলায় জাপানের উইকেট সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা শূন্যের কোঠায়।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে