অষ্টম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে গতকাল। কেপটাউনের নিউল্যান্ডসে গতকাল দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। আজ এই বিশ্বকাপের দল ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসির এই দলে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের।
আইসিসি ঘোষিত এই দলে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানারআপ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের সংখ্যা বেশি। অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটার ও দক্ষিণ আফ্রিকার আছেন ৩ ক্রিকেটার। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট আছেন এই দলে। উলভার্ট ছাড়া প্রোটিয়া দলের বাকি দুই ক্রিকেটার হলেন শবনিম ইসমাইল ও তাজমিন ব্রিটজ। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ইংল্যান্ডের ন্যাট স্কাইভার ব্রান্ট এই দলকে নেতৃত্ব দেবেন। অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি এই দলের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন।
হিলির পাশাপাশি অস্ট্রেলিয়ার দুই সেরা বোলার মেগান শুট ও ডার্সি ব্রাউন আছেন এই দলে। বিশ্বকাপে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করা অজি ক্রিকেটার অ্যাশলে গার্ডনার এই দলে জায়গা পেয়েছেন। তৃতীয় সর্বোচ্চ দুইজন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। ব্রান্ট ছাড়া বাকি ইংলিশ ক্রিকেটার হলেন সর্বোচ্চ উইকেটশিকারী সোফি এক্লেস্টন। একজন করে ক্রিকেটার আছেন ভারত ও ওয়েস্ট ইন্ডিজের। আইরিশ অলরাউন্ডার ওর্লা প্রেন্ডারগার্স্ট জায়গা পেয়েছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে।
আইসিসির বিশ্বকাপ দল:
১। তাজমিন ব্রিটজ (দক্ষিণ আফ্রিকা) :
৬ ম্যাচ; ১৮৬ রান; গড়: ৩৭.২০; স্ট্রাইক রেট: ১০৩.৯১; সর্বোচ্চ: ৬৮; ফিফটি: ২
২। অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া) (উইকেটরক্ষক) :
৫ ম্যাচ; ১৮৯ রান; গড়: ৪৭.২৫; স্ট্রাইক রেট: ১১৫.৯৫; সর্বোচ্চ: ৫৫; ফিফটি: ২
৩। লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা) :
৬ ম্যাচ; ২৩০ রান; গড়: ৪৬; স্ট্রাইক রেট: ১০৬.৪৮; সর্বোচ্চ: ৬৬ *; ফিফটি: ৩
৪। ন্যাট স্কাইভার ব্রান্ট (ইংল্যান্ড) (অধিনায়ক) :
৫ ম্যাচ; ২১৬ রান; গড়: ৭২; স্ট্রাইক রেট: ১৪১.১৭; সর্বোচ্চ: ৮১ *; ফিফটি: ২; ১ উইকেট; ইকোনমি: ৬.৮০; সেরা বোলিং: ১ /৪
৫। অ্যাশলে গার্ডনার (অস্ট্রেলিয়া) :
৬ ম্যাচ; ১১০ রান; গড়: ৩৬.৬৭; স্ট্রাইক রেট: ১১৯.৫৬; সর্বোচ্চ: ৩১; ১০ উইকেট; ইকোনমি: ৬.২৫; সেরা বোলিং: ৫ / ১২
৬। রিচা ঘোষ (ভারত) :
৫ ম্যাচ; ১৩৬ রান; গড়: ৬৮.০০; স্ট্রাইক রেট: ১৩০.৭৬; সর্বোচ্চ: ৪৭ *; ক্যাচ: ৫; স্টাম্পিং: ২
৭। সোফি এক্লেস্টন (ইংল্যান্ড) :
৫ ম্যাচ; ১১ উইকেট; ইকোনমি: ৪.১৫; সেরা বোলিং: ৩ / ১৩
৮। ক্যারিশমা রামহারাক (ওয়েস্ট ইন্ডিজ) :
৩ ম্যাচ; ৫ উইকেট; ইকোনমি: ৪.১৭; সেরা বোলিং: ২ / ১৪
৯। শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)
৬ ম্যাচ; ৮ উইকেট; ইকোনমি: ৫.৮৬; সেরা বোলিং: ৩ / ২৭
১০। ডার্সি ব্রাউন (অস্ট্রেলিয়া)
৬ ম্যাচ; ৭ উইকেট; ইকোনমি: ৫.০০; সেরা বোলিং: ২ / ১৮
১১। মেগান শুট (অস্ট্রেলিয়া)
৬ ম্যাচ; ১০ উইকেট; ইকোনমি: ৬.১৩; সেরা বোলিং: ৪ / ২৪
দ্বাদশ ক্রিকেটার: ওর্লা প্রেন্ডারগার্স্ট (আয়ারল্যান্ড)
৪ ম্যাচ; ১০৯ রান; গড়: ২৭.২৫; স্ট্রাইক রেট: ১২৫.২৮; সর্বোচ্চ: ৬১; ফিফটি: ১; ৩ উইকেট; ইকোনমি: ৬.০০; সেরা বোলিং: ২/২২

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে