জমজমাট দুই সেমিফাইনাল দেখে কে বলবে, এর আগ পর্যন্ত বিশ্বকাপ সেভাবে রোমাঞ্চের ছাপ রাখতে পারেনি। আজ দুবাইয়ে সে রকমই আরেকটি লড়াইয়ের অপেক্ষায় থাকবেন ক্রিকেটপ্রেমীরা। ফাইনালের আগে দর্শকদের হতাশ করছেন না অ্যারন ফিঞ্চও। ফাইনাল নিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক নিজেই রোমাঞ্চ অনুভব করছেন। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে সেই রোমাঞ্চ আরেকবার দর্শকের মাঝে ছড়িয়ে দিতে চান ফিঞ্চ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলেছে অস্ট্রেলিয়া। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে হেরে সেবার শিরোপাস্বপ্ন পূর্ণতা পায়নি অজিদের। এরপর আরও তিনটি আসর হয়ে গেলেও আর ফাইনালে ওঠা হয়নি। ওয়ানডে বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এই সংস্করণে একবারও শিরোপা না জেতার আক্ষেপ এত দিনে হতাশায় রূপ নিয়েছে। এবারও বিশ্বকাপের আগে ফিঞ্চদের পারফরম্যান্স ছিল শোচনীয়। শুধু এ বছরই তিন সিরিজের তিনটিতেই হেরে বিশ্বকাপ খেলতে এসেছে তারা।
কারও গোনায় না থাকলেও সবাইকে ভুল প্রমাণ করে ঠিকই ফাইনাল খেলছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল পাকিস্তানকে এক ওভার হাতে রেখে উড়িয়ে দিয়েছে তারা। এখন পর্যন্ত দলের পারফরম্যান্সে দারুণ খুশি ফিঞ্চ। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘ছেলেদের নজরকাড়া পারফরম্যান্সে খুবই খুশি। আমরা এখানে পরিষ্কার পরিকল্পনা নিয়ে বিশ্বকাপ জিততেই এসেছি। বিশ্বকাপের আগে কয়েকটি সিরিজ হারলেও আমাদের প্রস্তুতি ভালো ছিল।’
তবে অতি খুশিতে নিউজিল্যান্ডের শক্তিমত্তা ভুলে যাচ্ছেন না ফিঞ্চ। পাকিস্তানকে সঙ্গী করে টুর্নামেন্ট থেকে ভারতকে বিদায় করে সেমিফাইনালে উঠেছে কিউইরা। সেমিফাইনালে টুর্নামেন্টের সম্ভাব্য ফাইনালিস্টের তালিকায় থাকা ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার মতো এক ওভার হাতে রেখে হারিয়েছে তারা। কেন উইলিয়ামসনের দলকে নিয়ে সতর্ক ফিঞ্চ দুর্দান্ত একটা ফাইনালের অপেক্ষায় আছেন, ‘ক্রিকেট এবং ক্রিকেটের বাইরেও তাদের সঙ্গে আমাদের দারুণ ইতিহাস রয়েছে। দারুণ অভিজ্ঞতা সম্পূর্ণ একটা দল তারা। গাপটিল, সোধি, বোল্টদের মতো যেকোনো মুহূর্ত থেকে ম্যাচ বের করার ক্ষমতা সম্পূর্ণ খেলোয়াড় আছে। তাদের বিপক্ষে খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’
এবারের বিশ্বকাপে টস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। টস জেতা মানে ইতিউতি না ভেবে ফিল্ডিং নিয়ে নেওয়া। সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকার করেছেন ফিঞ্চও। তবে দুটো সেমিফাইনালেই দেখা গেছে পরে ব্যাটিং করা দল ম্যাচ জিতেছে। তবে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেওয়া ফিঞ্চ জানালেন ভিন্ন কথা। সেমিফাইনালে টস হেরে আগে ব্যাটিং করতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

আর্জেন্টিনা ফুটবল দলের চলছে স্বর্ণযুগ। শিরোপা জেতা যেন এখন তাদের কাছে সবচেয়ে সহজ কাজ। একটা সময় যে দলটির দীর্ঘ শিরোপাখরা ছিল, তারা এখন উড়ছে। দলের এমন সাফল্যে আবেগপ্রবণ হয়ে পড়েছেন এমিলিয়ানো মার্তিনেস।
৩৮ মিনিট আগে
বিশ্বকাপ ফাইনাল শুরু হতে বাকি এখনো ২৪ ঘণ্টারও বেশি কিছু সময়। তবে এখন থেকেই ভক্ত-সমর্থকদের মনে কাজ করছে রোমাঞ্চ-উত্তেজনা। আর্জেন্টিনা কি জিতবে টানা দ্বিতীয় বিশ্বকাপ নাকি ১৬ বছরের অপেক্ষা ফুরোবে স্পেনের—সেটার ফয়সালা হবে আগামীকাল। শিরোপা নির্ধারণী এই ফাইনালেই আর্জেন্টিনার সামনে থাকছে আরও রেকর্ড গড়ার সু
১ ঘণ্টা আগে
টানা দুই বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে এখন আর্জেন্টিনা। আগামীকাল নিউজার্সিতে স্পেনকে হারালেই তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ ধরে রাখার কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে যখন এমিলিয়ানো মার্তিনেস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন, তখন এসেছে তাঁর অবসরের প্রসঙ্গ।
৩ ঘণ্টা আগে
৪০ দিনের ফুটবল বিশ্বকাপের ইতি ঘটছে আগামীকাল। যে উন্মাদনায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী বুঁদ হয়ে ছিল, আগামীকাল শেষ হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনালে পয়া জার্সি পরে নামছে আর্জেন্টিনা-স্পেন।
৪ ঘণ্টা আগে