
দুর্দান্ত বোলিং, অতঃপর লক্ষ্য তাড়ায় দারুণ ব্যাটিং—শ্রেয়তর দল হিসেবে নিগার সুলতানা জ্যোতিরা হারালেন পাকিস্তানকে। ৭ উইকেটের জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করলেন বাংলাদেশের মেয়েরা।
কলম্বোয় ম্যাচের এক অর্ধেই জয়ের পথটা মসৃণ করে দিয়েছিলেন বোলাররা। তিন আক্তার—মারুফা, নাহিদা ও স্বর্ণার নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান ১২৯ রানে অলআউট হয়ে গেলে ১৩০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। যে লক্ষ্যটাকে মামুলি বানিয়ে ১১৩ বল ও ৭ উইকেট অক্ষত রেখেই জিতে যায় বাংলাদেশ (১৩১/৩)।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশ অবশ্য দলীয় ৭ রানে ফারজানা হক (২) ও ৩৫ রানে শারমিন আক্তারকে (১০) হারিয়ে ফেলেছিল। এরপরই অভিষিক্ত রুবাইয়া হায়দারকে নিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির প্রতিরোধ। ৭৭ বলে ৬২ রানের জুটি গড়েন তাঁরা। ৪৪ বলে ২৩ রান করে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার বলে আউট হয়ে গেলে ভাঙে এই জুটি। ৬৪ বলে ৫০ ছুঁয়ে ৫৪ রানে অপরাজিত থাকেন রুবাইয়া। আয়েশা রহমান ও শারমিন আক্তার সুপ্তার পর ওয়ানডে অভিষেকে ফিফটি করা বাংলাদেশের তৃতীয় ব্যাটার তিনি। ৭৭ বলে খেলা তাঁর ইনিংসটিতে আছে ৮টি চার। ১৯ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি।
নারী ওয়ানডে বিশ্বকাপের শুরুটা জয় দিয়েই করতে চেয়েছিল বাংলাদেশ। দলের এই চাওয়ার সঙ্গে সংগতি রেখেই বল হাতে পারফর্ম করেন বোলাররা। প্রথম ওভারের শেষ দুই বলে উইকেট তুলে নেন মারুফা। ফিরিয়ে দেন ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই যখন এই দুই ব্যাটার সাজঘরে ফেরেন, স্কোরবোর্ডে তখন পাকিস্তান নারী দলের রান—২ উইকেটে ২!
শুরুতেই এমন ধাক্কায় শ্লথ হয়ে যায় পাকিস্তানের রান তোলার গতি। প্রথম পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারালেও ১০ ওভারে আসে মাত্র ৪১ রান। শুরুর ধাক্কা কাটিয়ে এরপর যখন রানের চাকা সচল করার তাগিদ, তখনই বাধা হয়ে দাঁড়ান নাহিদা। ফিরিয়ে দেন মুনিবা আলী (১৭) ও রামিন শারমিনকে (২৩)। আউট হওয়ার আগে তৃতীয় উইকেটে ৬৩ বলে ৪২ রান যোগ করেন তাঁরা।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন পাকিস্তানের মেয়েরা। ৭ নম্বরে ব্যাটিংয়ে এসে অধিনায়ক ফাতিমা সানা ৩৩ বলে ২২ রান করলেও ১২৯ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। মারুফা আক্তার ও নাহিদা আক্তারের পর আরেক আক্তার স্বর্ণা তাঁর দুর্বোধ্য স্পিনে ৩ উইকেট তুলে নিলে পাকিস্তান ৩৮.৩ ওভারেই অলআউট হয়।
কিপটে বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন স্বর্ণা; তাঁর বোলিং বিশ্লেষণ—৩.৩-৩-৫-৩!

ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গা গরমের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া ক্রিকেটারের সংখ্যাটা একেবারেই কম নয়। এই তালিকায় আছে ডেভিড মালান, জফরা আর্চার, উইল জ্যাকস, জেসন রয়, মঈন আলীর মতো সব বড় নাম। এই তালিকার সবশেষ সংযোজন এমিলিও গে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনাকল্পনা এখনো শেষ হয়নি। বাফুফে আগামীকালের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে বলে জানিয়েছিল। তবে এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। আগেই জানা গিয়েছিল নতুন কোচ পেতে বাফুফের সবচেয়ে বড় বাধা টাকা। এখনো এ বিষয়ের ভালো কোনো সমাধান পায়নি বলে বাফুফে প
১২ ঘণ্টা আগে
পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
১৪ ঘণ্টা আগে