মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ওয়ানডে জিতে সিরিজে ভালো শুরু করেছিলেন বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে সেটি আর ধরে রাখতে পারেননি তাঁরা। ওই ম্যাচে ভারতের মেয়েদের বিপক্ষে একরকম অসহায় আত্মসমর্পণ করেছিল জ্যোতির দল। এতে সিরিজে সমতায় ফেরে ভারত।
তাই শেষ ওয়ানডে হয়ে গেছে সিরিজ নির্ধারণী। আজ যে দল জিতবে, তাদেরই সিরিজ হবে। একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। একাদশে ফিরেছেন শেফালি ভার্মা, বাদ পড়েছেন প্রিয়া পুনিয়া। একাদশে দুটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশও। মুরশিদা খাতুন ও শারমিন আক্তার বাদ পড়েছেন। একাদশে সুযোগ পেয়েছেন শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারি।
বাংলাদেশের একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মণি, লতা মণ্ডল, নাহিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন ও মারুফা আক্তার।
ভারতের একাদশ: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমিমাহ রদ্রিগেজ, ইয়াসতিকা ভাটিয়া, দেবিকা বৈদ্য, দীপ্তি শর্মা, আমানজত কৌর, স্নেহ রানা, হারলিন দেওল ও মেঘনা সিং।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে