ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ মানেই ভারতের জয়। গত ২১ বছরে তা এখন নিয়মিত চিত্র। রোহিত শর্মার নেতৃত্বে এবার টেস্ট সিরিজ জিতল ভারত। এই টেস্ট সিরিজ জয়ে খুব খুশি ভারতীয় অধিনায়ক।
ডমিনিকায় প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানে জিতেছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে তিনদিনেই গুড়িয়ে দিয়েছিল রোহিতের ভারত। ত্রিনিদাদে দ্বিতীয় টেস্টেও জয়ের সুযোগ ছিল ভারতের। গতকাল শেষ দিনে উইন্ডিজের জয়ের জন্য দরকার ছিল ২৮৯ রান, ৮ উইকেট। তবে বৃষ্টির বাগড়ায় শেষ দিনে এক বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় টেস্ট ড্র হলেও ১-০তে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাঠে টানা পঞ্চম টেস্ট সিরিজ জিতল ভারতীয়রা। সিরিজ জয়ের পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, ‘প্রত্যেক জয়ই আলাদা। ওয়েস্ট ইন্ডিজে বা ভারতে, প্রত্যেক দেশেই খেলার আলাদা চ্যালেঞ্জ রয়েছে। যা হয়েছে, তাতে আমি খুব খুশি।’
ত্রিনিদাদ টেস্ট ছিল বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটের ৫০০ তম ম্যাচ। এই ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি (২০৬ বলে ১২১ রান) করেছেন কোহলি। ইশান কিশান দুর্দান্ত খেলেছেন এই টেস্ট। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ৩৪ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংসে অপরাজিত ছিলেন। ৪টি চার ও ২ ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। প্রথম ইনিংসে ৭ নম্বরে ব্যাটিং করা ইশান দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছেন ৪ নম্বরে। ভারত দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে ২ উইকেটে ১৮১ রান করেছে। অধিনায়ক রোহিতও ৪৪ বলে ৫৭ রান করেছেন।
শেষ দিনে খেলা না হওয়ার আক্ষেপ রোহিত প্রকাশ করেছেন ঠিকই। তবু দলের পারফরম্যান্সে মুগ্ধ রোহিত। সতীর্থদের পারফরম্যান্সের প্রশংসা করে ভারতীয় অধিনায়ক বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা আজ (গতকাল) একটুও খেলতে পারিনি। ফল পেতে গতকাল (গত পরশু) ইতিবাচক মনোভাব নিয়ে খেলেছি। আমরা বেশ আশাবাদী ছিলাম। জানতাম যে শেষ ইনিংসে ব্যাটিং করা কত কঠিন। আমরা তেমন স্কোরই করতে চেয়েছি, যা সাধারণত কোনো দল করে। আমরা সত্যিকার অর্থে দারুণ টেস্ট খেলেছি। আশা করি, এভাবে ধারাবাহিকভাবে খেলতে পারব। খেলোয়াড়দের থেকে এমন পারফরম্যান্স আসলেই অনেক বড় পাওয়া। ইশানকে ওপরে ব্যাটিং করিয়েছি এবং সে দ্রুত কিছু রান করেছে। কোহলি দুর্দান্ত ব্যাটিং করেছে।’

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে