এই একটা জায়গায় শক্তিশালী ভারত ও পাকিস্তানের সঙ্গে একই কাতারে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি এশিয়ার এই তিন দল। এই তালিকায় ছিল শ্রীলঙ্কাও। তবে ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জিতে ব্যর্থদের এই তালিকা থেকে নাম কাটিয়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্র।
এবার কি ভারতের নাম কাটানোর পালা! সেঞ্চুরিয়ন টেস্ট দিয়ে আজ শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারতের দুই টেস্টের সিরিজ। সফরকারী ভারতের লক্ষ্য ওই একটাই—‘দ্য লাস্ট ফ্রন্টিয়ার’ জয়। যে কয়টি দেশে টেস্ট খেলেছে ভারত, তার মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিই অজেয় হয়ে আছে তাদের কাছে। ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে দেওয়ার পর বড় আশা নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারত। এই সেঞ্চুরিয়নেই প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়েও গিয়েছিল কোহলির দল। তবে পরের দুটি ম্যাচ জিতেই দক্ষিণ আফ্রিকা হতাশ করে ভারতকে।
অজেয় থাকার সেই রেকর্ড কি সহজে হারাতে চাইবে দক্ষিণ আফ্রিকা! আগের দিন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেই দিলেন, ‘এ রেকর্ড অক্ষত রাখার ক্ষেত্রে অনেক গর্ব আছে। ভারতকে এটি আরও বেশি উজ্জীবিত করবে, ফলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’
এর আগের সফরে প্রথম টেস্ট জেতার পরও ভারতের সিরিজ জয়ের পথে কাঁটা বিছিয়ে দিয়েছিলেন যিনি, সেই ডিন এলগারের এটাই শেষ সিরিজ। সাফল্যে শেষটা তিনি রাঙাতে চাইবেন এটাই স্বাভাবিক। তবে ব্যাটিং নয়, বোলিংই বড় শক্তি দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়া কোচ শুক্রি কনরাডের বিশ্বাস অন্তত তা-ই, ‘ভারতের মানসম্পন্ন ব্যাটিং লাইনআপ আছে। তবে আমাদের আছে ভালো সব বোলার।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে