বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে ১-১ সমতায়। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে আজ তৃতীয় টি-টোয়েন্টি তাই হয়ে যায় সিরিজ নির্ধারণী। সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের সামনে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।
তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ১৬ রানেই ভেঙে যায় লঙ্কানদের ওপেনিং জুটি। চতুর্থ ওভারের প্রথম বলে ভিস্মি গুনারত্নের উইকেট নেন রাবেয়া খান। এরপর উইকেটে আসেন হারশিতা সামারাবিক্রমা। দ্বিতীয় উইকেট জুটিতে আতাপাত্তু-সামারাবিক্রমা যোগ করেন ২৭ রান। আতাপাত্তুকে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদা আক্তার। ২৩ বলে ৩২ রান করেন লঙ্কান অধিনায়ক।
আতাপাত্তুর বিদায়ের পর উইকেটে আসেন আনুষ্কা সঞ্জীবনী। তবে বেশিক্ষণ তিনি উইকেটে টিকে থাকতে পারেননি। ৮ বলে ৪ রান করা আনুষ্কার উইকেট নেন ফাহিমা খাতুন। তাতে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫৬ রান। এরপর পাঁচ নম্বরে নামা নিলাক্ষী ডি সিলভাকে নিয়ে বড় জুটি গড়তে অবদান রাখেন সামারাবিক্রমা। চতুর্থ উইকেটে নিলাক্ষী-সামারাবিক্রমা অবিচ্ছেদ্য ১০২ রানের জুটি গড়েন। ফিফটি করেছেন এই দুই ব্যাটার। সামারাবিক্রমা ৪২ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। আর ৩৯ বলে ৬৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন নিলাক্ষী। ঝোড়ো ইনিংস খেলার পথে ৪টি করে চার ও ছক্কা মেরেছেন নিলাক্ষী।নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৫৮ রান করে লঙ্কানরা। বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন রাবেয়া, নাহিদা ও ফাহিমা। স্বাগতিকদের দেওয়া ১৫৯ এর লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১.৪ ওভারে ১ উইকেটে ৩ রান করে সফরকারীরা।

পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১০ মিনিট আগে
২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। আজ রাতে পিএসজি খেলতে নামবে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। পিএসজি-ব্রাতিস্লাভা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন১। চ্যাম্পিয়নস লিগে রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে
৩৫ মিনিট আগে
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৪৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেল সেমিতে। একই ভেন্যুতে আগামীকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে।
১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রবাসী ফুটবলারের ভিডিও বা পরিচয় সামনে এলেই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ খেলেছেন ইউরোপের কোনো একাডেমিতে, কেউ কোনো বিদেশি ক্লাবের বয়সভিত্তিক দলে; এসব তথ্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জাতীয় দলে তাঁকে দেখার দাবি ওঠে। প্রবাসী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এই হাইপ এখন বেশ
২ ঘণ্টা আগে