
কেপটাউনে ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে ১৬১.৩ কিলোমিটার গতির বল কোনোমতে স্কয়ার লেগে ঠেলে পাঠিয়েছিলেন ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার নিক নাইট। বোলারের নামটা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। তিনি আর কেউ নন, পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের চাওয়া তাঁর এই রেকর্ডটা যেন তাসকিন আহমেদ ভেঙে দেন।
ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে ২০২৬ বিপিএলে কাজ করবেন শোয়েব আখতার। ফ্র্যাঞ্চাইজিটির জার্সি পরে যখন তিনি ঢুকেছেন, তাঁর আশপাশে ছিল কড়া নিরাপত্তাবেষ্টনী। তাঁর সেই সর্বোচ্চ গতির বোলিংয়ের রেকর্ড ভাঙার প্রসঙ্গ আসতে তিনি তাসকিনের নাম নিয়েছেন। ঢাকার শেরাটন হোটেলে আজ সংবাদ সম্মেলনে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘তাসকিন আমার সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙে দিক।’ এই কথাটা বলতেই সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে যায়।
পেশাদার ক্যারিয়ারে শোয়েব আখতার গতির ঝড়ে ব্যাটারদের কাবু করে দিতেন হরহামেশাই। বাউন্সার তো বটেই, মাঝেমধ্যে তাঁর গতিতে স্টাম্প উড়ে চলে যেত অনেক দূরে। তরুণ প্রজন্মের অনেক পেসারই আদর্শ মনে করেন শোয়েব আখতারকে। পাকিস্তানি গতিতারকার থেকে এবার অনেক কিছু শেখার রয়েছে তাসকিন, মারুফ মৃধার মতো ঢাকা ক্যাপিটালসের স্থানীয় পেসারদের। তরুণ পেসারদের প্রতি শোয়েব আখতার বলেন, ‘পেসারদের প্রতি আমার উপদেশ, নিজেকে উপভোগ কর। লম্বা চুল, শার্ট, লম্বা গোঁফ থাকে অনেকের। রান আপের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ কর। নিজেকে উপভোগ কর ও মানুষকে দেখিয়ে দাও। একই সঙ্গে তোমার লক্ষ্য হওয়া উচিত কাউকে আঘাত না করে উইকেট নেওয়া। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা শচীন টেন্ডুলকার আমার প্রিয় খেলোয়াড়। তাঁর হেলমেটে আঘাত করেছি। পাঁজর ভেঙে দিয়েছি। খারাপ লেগেছে আমার।’
শোয়েবের সেই ১৬১.৩ কিলোমিটার গতির রেকর্ড ২২ বছরে অনেকে ভাঙার কাছাকাছি অনেকে গেলেও কেউই সেটা ভাঙতে পারেননি। পার্থে এ বছরের ১৯ অক্টোবর অস্ট্রেলিয়া-ভারত প্রথম ওয়ানডেতে মিচেল স্টার্ক ১৭৬.৫ কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন বলে শোনা গিয়েছিল। কিন্তু সেখানে গ্রাফিকসের ভুল ছিল বলে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে জানা গিয়েছিল। ক্রিকবাজের ধারাবিবরণীতে লেখা ছিল বলের গতি ঘণ্টায় ১৪০.৮ কিলোমিটার।

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ ঘিরে ভক্তদের উত্তেজনার শেষ নেই। সেই ম্যাচের আগেই ধাক্কা খেল পাঁচবারের চ্যাম্পিয়নরা। চোটের কারণে আরলিং হালান্ডের দলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না ব্রাজিলের তারকা মিডফিল্ডার লুকাস পাকেতা। প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
২২ মিনিট আগে
গুরুতর চোটের কারণে একসময় ফুটবলকেই বিদায় জানাতে চেয়েছিলেন লিসান্দ্রো মার্তিনেস। তবে জীবনের এক বিশেষ মুহূর্ত বদলে দেয় তাঁর সব ভাবনা। কন্যাসন্তান জন্মের পর নতুন করে লড়াইয়ের শক্তি খুঁজে পান আর্জেন্টিনার এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে শেষ ষোলোর লড়াই মানেই ভুলের সুযোগ কম। আর প্রতিপক্ষ যদি হয় জার্মানিকে হারিয়ে আসা আত্মবিশ্বাসী দল, তাহলে ফেবারিটের তকমাও খুব বেশি নিশ্চয়তা দিতে পারে না। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে আজ রাত ৩টায় এমনই এক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দরজায় দাঁড়িয়ে দুটি ভিন্ন গল্প। একদিকে প্রথমবার নকআউট পর্বে উঠে ইতিহাস লিখতে থাকা কানাডা, অন্যদিকে বিশ্বকাপের বড় মঞ্চে নিজেদের সামর্থ্যের আগেই প্রমাণ দেওয়া। শনিবারের শেষ ষোলোর লড়াইয়ে তাই মুখোমুখি হচ্ছে দুই দলের দুই ভিন্ন যাত্রাপথ।
৩ ঘণ্টা আগে