
পাকিস্তানকে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে ২ রানে হারিয়ে এবারের হংকং সিক্সেসে শুরুটা দারুণ করেছিল ভারত। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের পর টুর্নামেন্টে জিততেই পারছে না। কুয়েতের কাছে হেরে বিদায়ঘণ্টা বেজে গেল দিনেশ কার্তিকের নেতৃত্বাধীন ভারতের।
মংকক মিশন রোড স্টেডিয়ামে আজ সকালে ভারত-কুয়েত ম্যাচটি ছিল কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। সেই লড়াইয়ে ভারত ২৭ রানে হেরে শেষ আটের আগেই বিদায় নিয়েছে। তাতে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল কুয়েত। আর পরাজিত ভারত নেমে গেছে বোল পর্বে। সেখানেও হেরেছে কার্তিকের দল। এবার ভারতকে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
র্যাঙ্কিংয়ের মাধ্যমে সাধারণত দলগুলোর পারফরম্যান্স বিচার করা হলেও ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে সেটা আর বোঝার উপায় নেই। টস হেরে আগে ব্যাটিং পাওয়া কুয়েত নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে করেছে ১০৬ রান। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক ইয়াসিন প্যাটেল। জয়ের লক্ষ্যে নেমে ৫.৪ ওভারে ৭৯ রানে গুটিয়ে যায় ভারত। ৯ বলে ১ চার ও ৩ ছক্কায় ভারতের ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন অভিমন্যু মিথুন। আউট হওয়ার আগে ষষ্ঠ ওভারের প্রথম তিন বলে তিন ছক্কা মেরেছিলেন মিথুন।
২৭ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন কুয়েত অধিনায়ক ইয়াসিন। ১৪ বলে ২ চার ও ৮ ছক্কায় করেছেন ৫৮ রান। বোলিংয়ে ২ ওভারে ২৩ রানে নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশ সময় আজ বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে আফগানিস্তান-কুয়েত কোয়ার্টার ফাইনাল। আর বোল পর্বে নেমে যাওয়া ভারতকে ৪ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। টস হেরে আগে ব্যাটিং পাওয়া ভারত ৬ ওভারে ৩ উইকেটে ১০৭ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৫০ রান করেন অভিমন্যু মিথুন। সেই রান তাড়া করতে নেমে ৫.৫ ওভারে ২ উইকেটে ১১১ রান তুলে ফেলে আরব আমিরাত।

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ ১ লাখ পাউন্ডে (প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) তাঁকে নিলাম থেকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স।
১৩ মিনিট আগে
নব্বইয়ের দশকের পর থেকে রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন হাফিজ। সংসদ সদস্য ও মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। তবে ২০২৬ সালের এই নতুন যাত্রাটি সম্পূর্ণ ভিন্নধর্মী। অতীতে অনেক ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক সংসদ সদস্য কিংবা ক্রীড়ামন্ত্রী হয়েছেন, কিন্তু স্পিকারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক
৬ ঘণ্টা আগে
দলের বাজে পারফরম্যান্সে কোচ ও অধিনায়কের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের এখন হয়েছে এই দশা। মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখন হেসনকে বরখাস্তের দাবি তুলেছেন
৭ ঘণ্টা আগে
১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হয়েছিল টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ। সেবার অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। একই মেলবোর্নে আগামী বছর টেস্টের ১৫০ বছর পূর্তিতে এই দুই দল টেস্ট খেলবে। ঐতিহাসিক ম্যাচ দেখতে বিশেষ অতিথি আসবেন বলে শোনা গেছে।
৮ ঘণ্টা আগে