ইনিংসের তখন মাত্র দ্বিতীয় ওভারের প্রথম বল। ওপেনার জাকির হাসান আউট হলে উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। শুরুর ধাক্কাটা বাংলাদেশকে বুঝতেই দেননি শান্ত। পাল্টা আক্রমণে আফগানিস্তানের বোলিং লাইনআপ এলোমেলো করে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে বাঁহাতি স্পিনার আমির হামজার বলে দারুণ একটি সিংগেল বের করেন শান্ত। তাতেই পূর্ণ হয় তাঁর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। হেলমেট খুলে উদ্যাপনে আকাশ ছুঁতে চাইলেন। চাইবেন না-ই-বা কেন! এই সাফল্যগুলো তো রানের জন্য শান্তর সংগ্রামের দিনগুলো মনে করিয়ে দেয়। আকাশে উড়তে চাওয়ার পরিচিত আরেকটি উদ্যাপনও করেছেন শান্ত। ব্যাটের ওপর উড়ন্ত চুমু আঁকলেন। ঠিক যেমনটা চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর করেছিলেন। চেমসফোর্ড থেকে মিরপুর—শান্তর আরেকটি চুমুময় সেঞ্চুরির সাক্ষী হলেন বাংলাদেশের দর্শক।
গত কিছুদিনে দুর্দান্ত ছন্দে থাকলেও টেস্টে সেঞ্চুরির খরা কাটাল শান্তর। হারারেতে তাঁর সর্বশেষ সেঞ্চুরি ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি শান্ত পূর্ণ করেছেন ১১৮ বলে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোনো বাংলাদেশি ব্যাটারের টেস্টে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। শান্তর চেয়ে কম বলে মিরপুরে সেঞ্চুরির কৃতিত্ব আছে তামিম ইকবালের। ভারতের বিপক্ষে ১০১ বলে সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি ওপেনার।
এই প্রতিবেদন লেখার সময় শান্ত অপরাজিত আছেন ১১০ রানে। ২০ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। তাঁর সঙ্গী মাহমুদুল হাসান জয় আউট হয়েছেন ৭৬ রানে। ২ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ২১৮। শান্ত যদি আজ সারা দিন খেলতে পারেন, ডাবল সেঞ্চুরি তাঁর পক্ষে কিন্তু অসম্ভব নয়।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে