
টস জিতে আগে ব্যাটিং করে বড় সংগ্রহই দাঁড় করিয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। লিটন দাস ও সাকিব আল হাসানের ফিফটিতে এই লক্ষ্য দেয় বাংলাদেশ।
তিনে নেমে ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন লিটন। ৪৩ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি। তৃতীয় উইকেটে সাকিবের সঙ্গে ৫৫ বলে ৮৮ রানের জুটি গড়েন লিটন। লিটনের বিদায়ের পর আফিফকে নিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন সাকিব। ৪২ বলে ৬৮ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ১০৪ টি-টোয়েন্টি ম্যাচের ক্যারিয়ারে এটি সাকিবের ১২তম ফিফটি।
লিটন-সাকিব ছাড়া বাংলাদেশের ইনিংসে বলার মতো রান করতে পারেননি আর কেউই। কোনো রান না করেই আউট হন ইয়াসির আলী রাব্বি। ১০ বলে ১১ রান করে শেষ ওভারে রানআউট হন আফিফ হোসেন। শেষ ওভারে মাত্র ৩ রান তুলতে পারে বাংলাদেশ।
এর আগে ওপেনিংয়ে আরেকবার পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। এবার নাজমুল হোসেন শান্তর সঙ্গে ইনিংসের উদ্বোধন করেন সৌম্য সরকার। দলীয় ৭ রানেই ভাঙে এই জুটি। ৪ রান করে নাসিম শাহর বলে শাদাব খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। ইনিংস জমাতে পারেননি শান্তও। ১৫ বলে ১২ রান করে মোহাম্মদ ওয়াসিম জুনিয়য়ের বলে আউট হন তিনি।

নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে ডেভিড হ্যাম্পকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। দুই বছরের জন্য হ্যাম্পকে নিয়োগ দেওয়া হয়েছে।
২৬ মিনিট আগে
ওয়ানডেতে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে নতুন কীর্তি গড়েছেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন ভারতের সাবেক অধিনায়ক। ২৮২ ইনিংসে ১২ হাজার রান পূর্ণ করে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন তিনি।
১ ঘণ্টা আগে
আগামী বছর জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে নিয়ে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। তবে জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় সিরিজটি এখন অনিশ্চয়তার মুখে। বাণিজ্যিক কারণে আফ্রিকান দেশটির অংশগ্রহণ ভেস্তে গেছে বলে জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
গৌহাটিতে রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৪০৫ রান করেছে ক্যারিবীয়রা। জিততেই হলে তাই শাই হোপের দলের দেওয়া রানের পাহাড় টপকাতে হবে স্বাগতিকদের।
৪ ঘণ্টা আগে