পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অধিবাসীরা শিক্ষা-সংস্কৃতিতে ধীরে ধীরে এগিয়ে এলেও খেলাধুলায় সেভাবে সুযোগ-সুবিধা তারা পায় না। সময়ের সঙ্গে এই দৃশ্যের কিছু পরিবর্তন হচ্ছে।
পাহাড়ি জনপদ থেকে উঠে আসা অ্যাথলেট কিংবা খেলোয়াড়েরা ফুটবল, রেসলিং, হ্যান্ডবল, কাবাডিতে বেশ নাম করেছেন। বিশেষ করে দেশের নারী ফুটবলে। তবে ক্রিকেটের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই ভিন্ন। পাহাড়ি দুর্গম এলাকা থেকে উঠে আসা ক্রিকেটার নেই বললেই চলে। তবে এবার ক্রিকেটেও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আগ্রহী করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাহাড়ে বসবাসরত মানুষদের ক্রিকেটের সঙ্গে অন্তর্ভুক্ত করতে রাঙামাটিতে ভেন্যু সংস্কার ও আগামী বছর থেকে ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। এ কারণে আজ সেখানে পর্যবেক্ষণে গেছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি।
বিষয়টি নিয়ে আজ ববি আজকের পত্রিকাকে বলেছেন, ‘রাঙামাটিতে আগে থেকেই স্টেডিয়াম ছিল। কিন্তু চিন্তাভাবনা করছি সেখানে আগামী বছর একটা ভেন্যু করব ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য। এখানে পাহাড়ি যে জনগোষ্ঠী আছে, তাদের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততা খুব কম। ফুটবলে কিন্তু অনেক আছে। ক্রিকেটে কিন্তু সে রকম নেই। একটা জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার জন্য এ চিন্তা-ভাবনা। সেখানে খেলা হলে অনেকে আগ্রহী হবে, পরে আমরা বিভিন্ন ধাপে যেতে পারব। উইকেট বানাতে হবে। একটা উইকেট আছে, আউটফিল্ডও কাজ করতে পারবে। ড্রেসিংরুম আছে, তবে আসবাবপত্র নেই।’
স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অধীনে হওয়ায় বিসিবি দ্রুত চেষ্টা করবে তাদের অনুমতি নিয়ে সংস্কারের কাজ শুরু করতে।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৯ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে