
লম্বা সময় পর নিউজিল্যান্ডের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় আছেন কেইন উইলিয়ামসন। তারকা ব্যাটারকে নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। এর আগে সবশেষ গত মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ব্ল্যাক ক্যাপসদের জার্সিতে খেলেছেন উইলিয়ামসন।
এনজেডসির কেন্দ্রীয় চুক্তির বাইরে আছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ’ক্যাজুয়াল চুক্তি’ করেছেন সাবেক অধিনায়ক। এই চুক্তির অধীনে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে না থেকেও উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে নির্দিষ্ট সিরিজ ও টুর্নামেন্টে খেলতে পারবেন উইলিয়ামসন।
মূলত বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানোর চিন্তা থেকেই এনজেডসির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান উইলিয়ামসন। গত সাড়ে ৭ মাসে ইংল্যান্ডের কাউন্টিসহ একাধিক টুর্নামেন্ট খেলেছেন তারকা ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজে ফেরার কথা থাকলেও শারীরিক জটিলতার কারণে শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই দল দেয় এনজেডসির নির্বাচক প্যানেল। ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফেরার কথা ছিল উইলিয়ামসনের। তাঁকে নিয়ে এবার আর অপেক্ষা বাড়ল না নিউজিল্যান্ডের।
সিরিজের প্রথম ওয়ানডেতে আগামী ২৬ অক্টোবর বে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে নিউজিল্যান্ড। তার আগে মাঝের সময়টাতে উইলিয়ামসনকে ছাড়া ৩ সংস্করণে ২১টি ম্যাচ খেলে ফেলবে কিউইরা। ২৯ অক্টোবর ও ১ নভেম্বর বাকি ম্যাচ দুটিতে মাঠে নামবে নিউজল্যান্ড ও ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, রচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কেইন উইলিয়ামসন, উইল ইয়ং।

পবিত্র রমজানে আন্তর্জাতিক সিরিজে ফিরছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন।
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
২ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
৩ ঘণ্টা আগে