এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলির ‘ফেক ফিল্ডিং’ নিয়ে কঠোর সমালোচনা হচ্ছে আম্পায়ারদের নিয়ে। সেই ঝড় থামার আগেই আবারও বড় ভুল করেছেন আম্পায়াররা। এবারের ভুলটা চমকে দেওয়ার মতো। অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে ৫ বলে ওভার দিয়েছেন আম্পায়াররা। সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা- সমালোচনা।
আজ অ্যাডিলেডে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় ঘটনাটি ঘটে। ইনিংসের চতুর্থ ওভারটি করেছিলেন আফগান পেসার নাভিন-উল-হক। ওভারের প্রথম ও দ্বিতীয় বলে আসে ১ রান করে। তৃতীয় বলে চার মারেন মিচেল মার্শ। নাভিনের চতুর্থ বলে ৩ রান নিয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে স্ট্রাইক বদল করেন তিনি। পঞ্চম বলে কোনো রান নিতে পারেননি ওয়ার্নার। আর এই ডট বলের সঙ্গেই আম্পায়ার ওভারের সমাপ্তি ঘোষণা করেন।
অস্ট্রেলিয়া-আফগানিস্তানের ম্যাচটিতে ফিল্ড আম্পায়ার ছিলেন পাকিস্তানের আলিম দার ও জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে। ৫ বলের ওভারের সময় স্ট্রাইকে ছিলেন ল্যাংটন রুসেরে। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ভুল বিরল। এর আগে ২০১২ সালে ভারত-শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচে এমন ঘটনা ঘটেছিল। সে ম্যাচে ওভারটি করেছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। ২৩৭ রান তাড়া করেত নেমে ভারত ম্যাচটি টাই করেছিল। এবার রুসেরের এমন ভুল নিয়ে এখন সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা।
ভারত সেদিন জিততে না পারলেও আজ জিতেছে অস্ট্রেলিয়া। ১ বল কম খেলা অস্ট্রলিয়া জিতেছে ৪ রানে। এ জয়ে সেমিফাইনালে যাওয়ার সুযোগটা বাঁচিয়ে রেখেছেন অ্যারন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নাররা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে