টেস্টে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে গতকাল ভারতকে টপকে অস্ট্রেলিয়া ওঠে শীর্ষে। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও অস্ট্রেলিয়া টেক্কা দিল ভারতকে।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা নিয়ে চলছে দারুণ প্রতিযোগিতা। সেঞ্চুরিয়নে গত বছরের ২৮ ডিসেম্বর শেষ হওয়া বক্সিং ডে টেস্টে ভারতকে বিধস্ত করেছিল দক্ষিণ আফ্রিকা। তখন ১ ম্যাচের ১ টিতে জিতে ১০০ শতাংশ নিয়ে সবার ওপরে উঠেছিল প্রোটিয়ারা। এরপর গত পরশু কেপটাউনের নিউজিল্যান্ডসে শেষ হয়েছিল টেস্ট ইতিহাসের সংক্ষিপ্ততম ম্যাচ। সেই ম্যাচে প্রোটিয়াদের উড়িয়ে পয়েন্ট তালিকার ওপরে উঠে আসে ভারত। দুই দিন পর ভারতকে হটিয়ে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। সিডনিতে আজ শেষ হওয়া সিরিজের তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ধবলধোলাইও করে অজিরা। ৫৬.২৫ শতাংশ নিয়ে সবার ওপরে এখন অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রয়েছে ৫৪.১৬ শতাংশ।
বাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা—২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে তিন দলেরই ৫০ শতাংশ। এবারের চক্রে সবচেয়ে বেশি ৮ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। যার মধ্যে ইংল্যান্ডে এ বছরের জুন-জুলাইয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ খেলে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি করে ম্যাচ খেলেছে ইংল্যান্ড। যার মধ্যে পাকিস্তান এবার অস্ট্রেলিয়ার কাছে হয়েছে ধবলধোলাই। আর গত বছর শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে পাকিস্তান।
গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩২ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে