
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ শুরুর আগে নুরুল হাসান সোহান জানিয়েছেন, এই সিরিজে তাঁর দল শিখতে আসেনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে সোহানের কথারই প্রতিফলন ঘটল। ৭ উইকেটের সহজ জয় পেল সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল।
সিলেটে আজ প্রথম ওয়ানডেতে বোলিংয়েই অর্ধেক কাজ সেরে রাখে বাংলাদেশ। শরীফুল ইসলাম-সৈয়দ খালেদ আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫০-এর আগেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। স্বাগতিকেরা এরপর ব্যাটিংটাও করেছে দুর্দান্ত। ১৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। অধিনায়ক সোহানের চারেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের বিশাল জয়।
১৪৮-এর লক্ষ্যে নেমে ৩.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ৩০ রান। চতুর্থ ওভারের শেষ বলে পারভেজ হোসেন ইমনকে ফিরিয়ে জুটি ভাঙেন ক্রিস্টিয়ান ক্লার্ক। ১২ বলে ৬ চারে ২৪ রান করেন ইমন। আরেক ওপেনার নাঈম শেখও দ্রুত বিদায় নিয়েছেন। ষষ্ঠ ওভারের শেষ বলে নাঈমের উইকেটটাও নিয়েছেন ক্লার্ক। নাঈম করেছেন ১৮ রান।
দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬ ওভারে ২ উইকেটে ৫৩ রান। তৃতীয় উইকেটে এরপর ৫৫ রানের জুটি গড়েন এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। ১৯তম ওভারের প্রথম বলে বিজয়কে ফিরিয়ে জুটি ভাঙেন ডিন ফক্সক্রফট। ৪৫ বলে ৫ চারে ৩৮ রান করেন বিজয়।
বিজয়ের আউটে বাংলাদেশের স্কোর ১৮.১ ওভারে ৩ উইকেটে ১০৮ রান। জয় নিয়ে আর তেমন কোনো অনিশ্চয়তা তৈরি হয়নি। চতুর্থ উইকেটে অঙ্কন ও সোহান ৪১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ২৮তম ওভারের দ্বিতীয় বলে জেডেন লেনক্সকে পুল করে চার মেরে সোহান বাংলাদেশকে এনে দেন আয়েশি জয়। ৬১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন অঙ্কন। ৩ ছক্কা ও ১ চার মেরেছেন। আর সোহান ২৬ বলে ২০ রান করেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫.৫ ওভারে ৯ উইকেটে ৮৫ রানে পরিণত হয় কিউইরা। দশম উইকেটে বেন লিস্টারের সঙ্গে ৬২ রানের জুটি গড়তে অবদান রাখেন ডিন ফক্সক্রফট। ৩৫তম ওভারের তৃতীয় বলে ফক্সক্রফটকে ফিরিয়ে সফরকারীদের ইনিংসের ইতি টেনেছেন ইবাদত। তাতে ৩৪.৩ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় কিউইরা। ৬৪ বলে ৬ চার ও ৪ ছক্কায় ফক্সক্রফটের ৭২ রানের ইনিংসই নিউজিল্যান্ডের ইনিংস সর্বোচ্চ।
বাংলাদেশের তানভীর, খালেদ নিয়েছেন তিনটি করে উইকেট। তানভীর ১০ ওভারে খরচ করেন ৪৫ রান। দুই ওভার মেডেন দিয়েছেন। আর খালেদ ৭ ওভারে খরচ করেন ২৭ রান। তিনিই পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। খালেদের সমান ওভার ও রান খরচ করেছেন শরীফুল। তবে খালেদ দিয়েছেন ২ ওভার মেডেন। শরীফুল কোনো মেডেন দেননি। এই বাঁহাতি পেসার নিয়েছেন ২ উইকেট। ইবাদতও পেয়েছেন ২ উইকেট।

সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গাতেই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজেই যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
১৩ মিনিট আগে
ইরানের নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাঁদের নিজভূমে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
৩১ মিনিট আগে
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ হবে রমজানের সময়ই। মিরপুর শেরেবাংলায় প্রথম ইনিংস শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ইফতার করে রোজা ভাঙবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজাদারদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান নারী ফুটবল প্রতিযোগিতা চলাকালে ইরানের নারী ফুটবল দলকে ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। দলের পাঁচজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়ার পর অন্য সদস্যদের দেশে ফেরার প্রস্তুতির সময় এক খেলোয়াড়কে জোর করে বাসে তোলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে