
১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে দলগুলো এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। ছয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে সিলেটে এ সপ্তাহের শুক্রবার মাঠে গড়াচ্ছে বিপিএল। মোহাম্মদ সাইফউদ্দিন, শামীম হোসেন পাটোয়ারী, আকবর আলীরা অনুশীলনের ফাঁকে আড্ডাচ্ছলে মজাও করেছেন।
মিরপুরে আজ ঢাকা ক্যাপিটালস আনুষ্ঠানিকভাবে বিপিএলের প্রস্তুতি শুরু করেছে। অনুশীলনটা যেন একঘেঁষে না মনে হয়, সেজন্য একে অন্যের সঙ্গে মজা করে সময়টা প্রাণবন্ত করেছেন সাইফউদ্দিন-শামীমরা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাইফউদ্দিন আজ বাংলাদেশ সময় রাতে ১৫ সেকেণ্ডের একটি ভিডিও ছেড়েছেন। বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার ক্যাপশন দিয়েছেন, ‘শামীম এখন অন্য কিছু খায়’। ভিডিওতে সাইফউদ্দিনকে বলতে শোনা গেছে, ‘শামীম। হঠাৎ করে ভাত থেকে স্যান্ডউইচে চলে গেলি।’ শামীম এরপর তাদের হাতে থাকা স্যান্ডউইচ দেখিয়ে বলেছেন, ‘শুভেচ্ছাদূত।’ সাইফউদ্দিন জানতে চাইলেন, ‘কোনটা বেশি মজা?’ শামীম এরপর প্যাকেট দেখিয়ে বলে, ‘ইউরো।’ ইউরো মূলত সেই স্যান্ডউইচ কোম্পানির নাম।
ছয় দলের বিপিএল সামনে রেখে ঢাকা ক্যাপিটালস গতকাল আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করেছে। অনুশীলনের সময়ই মিঠুনকে অধিনায়ক ঘোষণা করেছে ঢাকা। কেন মিঠুনকেই অধিনায়ক করল ঢাকা, তার ব্যাখ্যায় ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী আতিক ফাহাদ বলেন, ‘আমাদের প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক হওয়ার যোগ্য। আপনি হয়তো দেখেছেন আমাদের সাইফ, তাসকিন, ইমাদ ওয়াসিম আছে। আরও অনেকেই আছে। কাকে অধিনায়কত্ব দেব, সেটা ঠিক করতে আমাদের ম্যানেজমেন্ট, কোচিং প্যানেলেরও অনেক কষ্ট করতে হয়েছে। শেষ বিপিএলে ফাইনালে নিয়ে গিয়েছিল দলকে (চিটাগং কিংস) এবং আমাদেরও যেহেতু এবার শিরোপা জয়ের ইচ্ছা রয়েছে, আমরা কাপ নিয়ে যাব। সেই পরিকল্পনা থেকেই আমাদের কোচিং প্যানেল সিদ্ধান্ত নিয়েছে মিঠুন ভাইকে দেওয়ার। আশা করি সে (মিঠুন) এ বছর ফাইনালে কাপসহ নিয়ে যাবে।’
এবারের বিপিএলে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস। দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকা দাম উঠেছে হৃদয়ের। তাঁকে কিনেছে রংপুর রাইডার্স। একই দল লিটনকে কিনেছে ৭০ লাখ টাকায়। তাসকিনকে সরাসরি চুক্তিতে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। এই বিপিএলেই প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। তবে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালও। সাকিব আল হাসান, তামিম ইকবালকেও দেখা যাবে না ২০২৬ বিপিএলে।

বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে নাম ব্রাদার্স ইউনিয়নের। ১২ ম্যাচের মাত্র ৩টিতে জয় তাদের। সেই ব্রাদার্সই ফেডারেশন কাপে অন্যরকম এক দল। ঘরোয়া এই প্রতিযোগিতায় দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছে গোপীবাগের দলটি। অপরাজিত থেকেই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
৯ ঘণ্টা আগে
বিশ্ব ক্রিকেটে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা নতুন কিছু নয়। তবে এবার সেটিকে সামনে নিয়ে এসেছে ক্রিকেটের ‘বাইবেল’খ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক।
৯ ঘণ্টা আগে
ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে ধরা হয় বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল। আর ‘বড়’ মোড়ল ভারত। বিশ্ব ক্রিকেটে ভারতের অবিসংবাদিত প্রভাব। আর ব্যাপক সে প্রভাবের ভুক্তভোগী যে সব দেশ বা বোর্ড, তাদের কাছে আইসিসি হচ্ছে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’!
১০ ঘণ্টা আগে
নতুন ক্লাব খুঁজে পেয়েছেন বাংলাদেশের ডিফেন্ডার কাজী তারিক রায়হান। ভুটানের ক্লাব পারো এফসিতে যোগ দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে