অবশেষে সূর্যকুমার যাদবের তাণ্ডব থামালেন মোস্তাফিজুর রহমান। ফেরার আগে নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদের হাসি কেড়ে নিয়েছিলেন ভারত অধিনায়ক।
উড়িয়ে মারতে গিয়ে জাকের আলী অনিকের তালুবন্দী হওয়ার আগে ২ চার ও ৩ ছয়ে ১৪ বলে ২৯ রান করেছেন সূর্য। স্ট্রাইকরেট—২০৭.১৪। ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত ব্যাটার ফিরলেও জয়ের প্রায় কাছাকাছি চলে এসেছে ভারত। জয়ের জন্য তাদের দরকার ৭১ বলে ৪৩ রান। ব্যাটিংয়ে আছেন অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডি (৬) ও হার্দিক পান্ডিয়া (৪)। সূর্যের বিদায়ের পর ওপেনার-উইকেটরক্ষক সঞ্জু স্যামসনকে ফেরান মেহেদী হাসান মিরাজ।
এর আগে দারুণ থ্রোয়ে ওপেনার অভিষেক শর্মার (১৬) ঝড় থামান তাওহীদ হৃদয়। ভারত পাওয়ার প্লেতে করে ২ উইকেটে ৬৩ রান। গোয়ালিয়রের আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে বাংলাদেশ অলআউট হয় ১২৭ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ৮৫ রান।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
১৪ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে