ঢাকা: বড় সুখবরই পেলেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৭ উইকেট নেওয়ার পুরস্কার হিসেবে এই স্পিনিং অলরাউন্ডার ওঠে গেলেন ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের ২ নম্বরে। এখন তাঁর সামনে শুধু কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
২০০৯ সালে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। এরপর আর কোনো বাংলাদেশি বোলার পৌঁছতে পারেননি সেই চূড়ায়। এখন মিরাজের সামনে সাকিবের সেই অর্জন ছোঁয়ার সুযোগ। আজ দুপুরে মিরাজদের এই সুখবর দিয়েছে আইসিসি।
শুধু মিরাজ নন; সুখবর পেয়েছেন মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহও। বোলারদের সেরা ১০ তালিকায় ঢুকে পড়া মোস্তাফিজুর রহমানের অবস্থান এখন নয়ে। প্রথম ওয়ানডেতে ৮৪, দ্বিতীয় ওয়ানডেতে ১২৫ রানের দুটি দুরন্ত ইনিংসে চড়ে মুশফিক তাঁর ক্যারিয়ারের সেরা ১৪তম র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। মাহমুদউল্লাহ দুই ধাপ এগিয়ে এসেছেন ৩৮ নম্বর অবস্থানে।
মিরাজ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজটি শুরু করেছিলেন বোলারদের র্যাঙ্কিংয়ের পাঁচে থেকে। প্রথম ওয়ানডে ৩০ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। দ্বিতীয় ওয়ানডেতেও সেই ধারাবাহিকতা ধরে রেখে ২৮ রানে পেয়েছেন ৩ উইকেট। মুশফিকের দুর্দান্ত দুটি ইনিংসের সৌজন্যে একবারও ম্যাচ সেরার পুরস্কার না পেলেও দুবারই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিরাজ।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে