Ajker Patrika

ইংল্যান্ডকে জিতিয়েছে উড, বলছেন স্টোকস 

ইংল্যান্ডকে জিতিয়েছে উড, বলছেন স্টোকস 

ছয় মাসেরও বেশি সময় পর টেস্টে ফিরলেন মার্ক উড। হেডিংলিতে ফেরার ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা। বেন স্টোকসের মতে, ম্যাচের বাঁক বদলে দিয়েছেন উড। 

অ্যাশেজের তৃতীয় টেস্ট হয়েছে হেডিংলিতে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। উডের বিধ্বংসী বোলিংয়ে শুরু থেকেই হাঁসফাঁস করতে থাকে অস্ট্রেলিয়া। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করে অজি ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন তিনি। ২৩ রানে শেষ ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা, যার ৪ উইকেটই নিয়েছেন উড। টেস্টে চতুর্থবার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের এই পেসার। দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ২ উইকেট। 

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও উডের বিধ্বংসী রূপ দেখা যায়। প্রথম ইনিংসে ৮ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। আর দ্বিতীয় ইনিংসে মিচেল স্টার্ককে চার মেরে ইংল্যান্ডের জয় এনে দেন উড। ৮ বলে ১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন উড। ৭ উইকেট ও ৪০ রান-এমন অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইংল্যান্ডের এই পেসার। ইংলিশ এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন স্টোকস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘ঘণ্টায় ৯৫ মাইল গতির বোলার পাওয়া অবিশ্বাস্য ব্যাপার। তার (উড) ব্যাটিং তো বাড়তি কিছু। ৮ বলে ২৪ রানের ইনিংস ম্যাচে অনেক পার্থক্য গড়ে দিয়েছে। সবসময় এমনটা হয় না তবে এটাই ম্যাচ জিততে হতে অনেক সাহায্য করে।’ 

এর আগে ২০১৯ অ্যাশেজে হেডিংলিতে রোমাঞ্চকর জয় এনে দিয়েছিলেন স্টোকস। স্টোকসের দুর্দান্ত সেঞ্চুরিতে সেবার সমতায় ফিরেছিল ইংল্যান্ড। সেটিও ছিল অ্যাশেজের তৃতীয় টেস্ট। ২০১৯ অ্যাশেজের মতো চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু ম্যানচেস্টার ও লন্ডনের ওভাল। ১৯ ও ২৭ জুলাই হবে শেষ দুই টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত