
হংকং ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টে হার দিয়েই শেষ হলো ভারতের পথচলা। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, নেপাল—একই দিনে তিন প্রতিপক্ষের কাছে হারল দিনেশ কার্তিকের নেতৃত্বাধীন ভারত। এক রশিদ খানই আজ ভারতকে শেষ করে দিয়েছেন।
পাকিস্তানকে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে ২ রানে হারিয়ে এবারের হংকং সিক্সেসে শুরুটা দারুণ করেছিল ভারত। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের পর টানা তিন ম্যাচ হারল কার্তিকের দল। যার মধ্যে বোল আউট পর্বে নেপালের কাছে ৯২ রানে হেরেছে ভারত।ব্যাটিংয়ে ঝোড়ো ফিফটির পাশাপাশি বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন নেপাল পেসার রশিদ।
হংকংয়ের মংকক মিশন রোড স্টেডিয়ামে আজ দুপুরে অনুষ্ঠিত হয়েছে ভারত-নেপাল বোল আউট পর্বের ম্যাচ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেপাল অধিনায়ক সন্দ্বীপ জোরা। নির্ধারিত ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩৭ রান করেছে সন্দ্বীপের দল। ১৭ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৫৫ রান করে আহত অবসর হয়ে মাঠ ছাড়েন রশিদ। অধিনায়ক সন্দ্বীপ ১২ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন।
নেপালের বিপক্ষে ১৩৮ রানের পাহাড় টপকাতে গিয়ে ৩ ওভারে ৪৫ রানে গুটিয়ে যায় কার্তিকের ভারত। ইনিংস সর্বোচ্চ ১২ রান করেন দুই টপ অর্ডার ব্যাটার ভরত চিপলি ও প্রিয়াঙ্ক পাঞ্চাল। অধিনায়ক কার্তিক করেছেন ৭ রান। নেপালের রশিদ ১ ওভারে ৭ রানে নিয়েছেন ৩ উইকেট। ২ ও ১ উইকেট নিয়েছেন বশির আহমদ ও রুপেশ সিং। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন রশিদ।
নেপালের রশিদ গতকালই নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। সেদিকউল্লাহ পাচা, শরাফুদ্দিন আশরাফ, ইজাজ উদ্দিন আহমাদজাই—পঞ্চম ওভারের প্রথম তিন বলে আফগান এই তিন ব্যাটারকে ফিরিয়ে হংকং সিক্সেস টুর্নামেন্টে প্রথম হ্যাটট্রিক করা বোলার বনে গেলেন রশিদ। এই তিন ব্যাটারের পাশাপাশি গুলবাদিন নাইবকে ফিরিয়েছেন রশিদ খান। ২ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে রশিদ হংকং সিক্সেস টুর্নামেন্টে এক ইনিংসে সেরা বোলিংয়ের কীর্তিটাও নিজের নামে লিখিয়ে নিলেন।

সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৪২ মিনিট আগে
এবারও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের জেনারেল ম্যানেজার সালিয়ান বিমস।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
৩ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে