
ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের সমীকরণ পাকিস্তানের পক্ষে কথা বলেছে। হ্যারি ব্রুকের দলের কাছে ব্ল্যাক ক্যাপরা হারায় সেমিফাইনালের আশা টিকে আছে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের। এবার নিজেদের কাজটা করতে হবে সালমান আলী আগার দলকে। তবে সেটা মোটেও সহজ হবে না তাদের জন্য।
৩ ম্যাচে শতভাগ জয়ে গ্রুপ টু থেকে সবার আগে সেমিফাইনালে পা রেখেছে ইংল্যান্ড। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। এই গ্রুপ থেকে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। নিয়মরক্ষার ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ পাকিস্তান। লঙ্কানদের জন্য নিয়মরক্ষার হলেও পাকিস্তানের জন্য ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ।
শুধু জিতলেই হবে না পাকিস্তানের। ৩ ম্যাচ শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট। ২ ম্যাচে পাকিস্তানের নামের পাশে শোভা পাচ্ছে ১ পয়েন্ট। শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট হবে তাদের। সে ক্ষেত্রে সামনে চলে আসবে রানরেটের হিসাব। নেট রানরেটে এগিয়ে থাকা দলই ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নেবে।
রানরেটে নিউজিল্যান্ডের চেয়ে বেশ পিছিয়ে পাকিস্তান। + ১.৩৯০ রানরেট নিয়ে স্বস্তিতেই আছে কিউইরা। সেখানে –০.৪৬১ রানরেট চিন্তার কারণ পাকিস্তানের। তাই শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জিতলেই হচ্ছে না তাদের। সমীকরণ বলছে, সেমিফাইনালে যেতে আগে ব্যাট করলে অন্তত ৬৪ রানে জিততে হবে পাকিস্তানকে। এ ছাড়া রান তাড়া করলে জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে। পাকিস্তান এই দুটি সমীকরণের যেকোনো একটি মিলিয়ে জিততে না পারলে সেমিফাইনালে পা রাখবে নিউজিল্যান্ড। পাকিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে রানরেটের হিসাব ছাড়াই পয়েন্টে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছে যাবে নিউজিল্যান্ড।

আজ বাদে কাল শুরু হবে নারী এশিয়ান কাপ। এশিয়ার সেরা ১২টি দল লড়াই করবে একটি শিরোপার জন্য। এই ১২ দলের মধ্যে আছে বাংলাদেশও। এমন এক টুর্নামেন্টে প্রথমবার অংশ নেওয়াই বড় অর্জনের মধ্যে পড়ে।
২৭ মিনিট আগে
ইংল্যান্ডের বিপক্ষে জিতলে সেমিফাইনাল খেলার জন্য আজ মুম্বাইয়ের বিমানে চড়তে হতো নিউজিল্যান্ড দলকে। কিন্তু হেরে যাওয়ায় কলম্বোতে বসে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের অপেক্ষা করতে হচ্ছে তাদের। দলটির অধিনায়ক মিচেল সান্টনার মনে করিয়ে দিলেন–পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ওপর নির্ভর করছে তাদের ভাগ্য।
৪২ মিনিট আগে
ব্যাট হাতে খুবই বাজে সময় পার করছেন জস বাটলার। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে গড়েছেন টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ডাকের বিব্রতকর রেকর্ড। এরপরও ৩৫ বছর বয়সী ব্যাটারেই আস্থা রাখছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। তাঁর কাছে এই সংস্করণে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে বাটলার সর্বকালের সেরা।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গ্রুপ টুতে গতকাল নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তাদের এই জয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে আছে পাকিস্তান। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা। সে ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। সেই সঙ্গে নেট রানের রেটের সমীকরণও মেলাতে হবে। তবেই
৩ ঘণ্টা আগে