
তিন ক্রিকেটার নিহত হওয়াকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ খান। এই হামলাকে অনৈতিক ও বর্বরোচিত বলে উল্লেখ করেছেন তারকা লেগস্পিনার। এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বয়কটের হুমকি দিয়ে রাখলেন রশিদ।
নিজের এক্স হ্যান্ডলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ছাড়াও একাধিক ফ্র্যাঞ্চাইজির ট্যাগ রেখেছিলেন রশিদ। এর মধ্যে পিএসএলের দল লাহোর কালান্দার্সের ট্যাগও ছিল। কিন্তু তিন ক্রিকেটার নিহত হওয়ার পর এ ট্যাগটি মুছে ফেলেছেন রশিদ। বলার অপেক্ষা রাখে না, এটা পাকিস্তানের প্রতি তারকা ক্রিকেটারের আরও একটি প্রতিবাদ।
পিএসএলের ২০২০ সালের আসর থেকে লাহোরের হয়ে খেলে আসছিলেন রশিদ। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তিনবার শিরোপা জিতেছেন তিনি। কিন্তু প্রতিবেশী দেশটির সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ায় পিএসএল থেকে সরে যাওয়ার বার্তাই যেন দিলেন রশিদ।
এক বিবৃতিতে এসিবি দাবি করে, পাকিস্তানের বিমান হামলায় আরগুন জেলায় তিন ক্রিকেটার নিহত হয়েছেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেন রশিদ। তিনি লিখেছেন, ‘পাকিস্তানের বিমান হামলায় যেসব বেসামরিক মানুষ নিহত হয়েছে, তাদের জন্য আমি শোক জানাচ্ছি। এই মর্মান্তিক ঘটনায় উঠতি ক্রিকেটার, শিশু, নারীদের প্রাণ গেছে। এটা বর্বর ও অনৈতিক কাজ। যেসব ক্রিকেটার প্রাণ হারিয়েছে, তারা বিশ্বমঞ্চে আফগানিস্তানের প্রতিনিধত্ব করার স্বপ্ন দেখছিল।’
তিন ক্রিকেটার নিহত হওয়াকে কেন্দ্র করে পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে এসিবি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রশিদ। সময়ের অন্যতম সেরা এই স্পিনার আরও লিখেছেন, ‘পাকিস্তানের হামলায় নিরীহ মানুষ নিহত হওয়ার ঘটনায় এসিবি পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ বাতিল করেছে। এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। কঠিন সময়ে আমি দেশের মানুষের পাশে আছি। জাতীয় মর্যাদাকে সব সময় সবকিছুর ওপরে রাখতে হবে।’

প্রকৃতির বৈরিতায় প্রথম দুটি ওয়ানডে হতে পারেনি। তাই শেষ ওয়ানডেটি রূপ নিয়েছিল সিরিজ নির্ধারণী ফাইনালের। যেখানে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ৩৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে টপকে যায় সফরকারীরা।
৯ ঘণ্টা আগে
৯ ক্রিকেটারের বিপিএল খেলতে বাধা নেই। ওই সময় খেলতে না দেওয়ার সিদ্ধান্তটি ছিল নির্দিষ্ট ওই টুর্নামেন্টের জন্য
১০ ঘণ্টা আগে
ক্লাবগুলোর আপত্তি ও নিরবচ্ছিন্ন লিগের দাবির মধ্যেই ঘরোয়া ফুটবলের সূচি বহাল রাখার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু হবে। আজ লিগ কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।
১১ ঘণ্টা আগে
বাঁচার লড়াইটা জমিয়েছিল পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত সিরিজটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ডই। বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকেরা। একই সঙ্গে ঘরের মাঠে প্রথমবার টেস্টে ধবলধোলাই করল পাকিস্তানকে।
১১ ঘণ্টা আগে