চোট নিয়ে এখনো কিছুটা অস্বস্তি অনুভব করছেন তামিম ইকবাল। বিশ্বকাপের কাছাকাছি সময়ে ঝুঁকি বাড়াতে চায় না টিম ম্যানেজমেন্ট। যার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। কুঁচকির চোটের কারণে প্রথম ওয়ানডের পর তানজিম হাসান সাকিবকেও সিরিজের পরের দুই ওয়ানডে থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে এর মধ্যেই আবার দুশ্চিন্তা বাড়াচ্ছে তাসকিন আহমেদের অসুস্থতা। শেষ ওয়ানডের দলে আছেন তাসকিন। কিন্তু আজ দলীয় অনুশীলনে দেখা যায়নি এই পেসারকে। পরে খোঁজ নিয়ে জানা গেছে, পেট খারাপ করেছে তাসকিনের। শেষ ম্যাচে খেলবেন কি না, তা এখনই বলা যাচ্ছে না।
বিসিবির চিকিৎসা বিভাগ সূত্র জানিয়েছে, তাসকিনের ফুড পয়জনিং কি না, এ ব্যাপারে তাঁরা নিশ্চিত নন। তবে তাসকিনের পেট খারাপ হয়েছে এটা জানিয়েছেন। তাসকিন আগামীকাল খেলতে পারবেন কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এটা নিশ্চিত নয়। তাঁরা আশা করছেন আজই হয়তো ঠিক হয়ে যাবেন তাসকিন। তবে খেলার বিষয়টি নির্ভর করে দুর্বলতার ওপর। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবেন তিনি।
আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। গতকাল পাঁচ পরিবর্তন নিয়ে দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। তাসকিন, মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ।
প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। আগামীকাল সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ।

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আগের তিন ম্যাচের মতো এবারও শুরুর একাদশে ঠাঁই হয়নি যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার ডেকলান সুলিভানের।
১ ঘণ্টা আগে
আলোর মুখ দেখতে শুরু করেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। থমকে থাকা এবারের মৌসুমের ডিপিএল আয়োজন করতে ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আজ এক বিবৃতিতে এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১ ঘণ্টা আগে
তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইতালি। আজ্জুরিরা যখন টানা ব্যর্থতায় নিমজ্জিত, তখন একের পর এক ….হিড়িক লেগেছে ইতালি দলে। এবার চাকরি ছাড়লেন দলটির প্রধান কোচ জেনারো গাত্তুসো। এক বার্তায় এই কোচ নিজেই বিষয়টি নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ফ্রান্স জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২০২১ সালের ইউরো থেকে ফরাসিদের বিদায়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই তারকা ফরোয়ার্ড। যার পেছনে ছিল বর্ণবাদী আক্রমণের তিক্ত অভিজ্ঞতা।
৩ ঘণ্টা আগে