৮ বলে যখন নেপালের ১৬ রান প্রয়োজন, ঠিক তখনই বিগ স্ক্রিনে দেখা গেল নেপালের এক সমর্থক তাঁর সঙ্গীকে ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দিলেন। এটা যে হতাশা থেকে, সেটা স্পষ্ট বোঝা গিয়েছিল। কারণ এর আগে ৬ বলে ১ রান করতেই ৩ উইকেট হারিয়েছে নেপাল।
জায়ান্ট স্ক্রিনের ওই দৃশ্যের পরের বলেই অবশ্য ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন সোমপাল কামি। ৭ বলে তখন নেপালের প্রয়োজন ১০ রান। শেষ বলে ২ রান নিলে সমীকরণ দাঁড়ায় ৬ বলে ৮ রান। কিন্তু শেষে চূড়ান্ত সমীকরণটা আর মেলাতে পারেনি নেপাল।
শেষ বলে ২ রান লাগলে ব্যাটে লাগাতে না পারলে ম্যাচ টাই করতে গিয়ে দুর্ভাগ্যবশত রানআউট হন স্ট্রাইক প্রান্তের ব্যাটার গুলশান ঝা। আর এতে ১ রানের হারে হতাশা চেপে বসে পুরো নেপাল দল ও সমর্থকদের চোখেমুখে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও সেই হতাশা ঝরল নেপাল অধিনায়ক রোহিত পাউডেলের কণ্ঠে।
তবে শেষ ম্যাচে এই হতাশা মিলিয়ে দিতে চান বলে জানিয়েছেন পাউডেল। তাই বাংলাদেশকে হারানোর এক রকম হুমকিই দিয়ে রাখলেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা পরিস্থিতি নিয়ে সচেতন। আজ জিতলে বাংলাদেশ ম্যাচটা আমাদের কাছে পরিষ্কার নকআউট হয়ে যেত। এটা বাদেও সামনের ম্যাচও আমাদের জন্য গৌরবেরই হবে। আমরা টেস্ট খেলুড়ে দলকে হারাতে চেয়েছি। এটা আজ হয়নি। আমরা পরের ম্যাচেও সেটাই চাই। আমরা যে আত্মবিশ্বাস পেয়েছি, সেটা ধরে রাখতে চাই।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততেও হারতে হয়েছে নেপালকে। ব্যাটে-বলে দুর্দান্ত এই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামতে চান পাউডেল। নেপাল অধিনায়ক বলেছেন, ‘আমরা যেভাবে ব্যাটিং-বোলিং করেছি, বাংলাদেশের বিপক্ষে আমাদের আত্মবিশ্বাসী হয়ে নামতে সহায়তা করবে।’ আগামী ১৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে সেন্ট ভিনসেন্টের ম্যাচে নেপালের অধিনায়কের জবাব দিতে পারবে কি না বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে