
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এই সংস্করণের ১৩ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। শততম টেস্ট ম্যাচ হওয়ায় এই শতক স্মরণীয় হয়ে থাকবে তাঁর জন্য। বিশেষ এই সেঞ্চুরিটা দাদা-দাদি আর নানা-নানিকে উৎসর্গ করেছেন মুশফিক।
মিরপুর টেস্টের প্রথম দিন ২৮ তম ওভারে নাজমুল হোসেন শান্ত আউট হলে ক্রিজে আসেন মুশফিক। প্রথাগত টেস্ট ঘরানার ব্যাটিংয়ে গতকাল ৯৯ রানে অপরাজিত ছিলেন সাবেক অধিনায়ক। অপেক্ষা ছিল মাত্র ১ রানের। আজ দিনের দ্বিতীয় ওভারেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ঘরে পৌঁছে যান মুশফিক। সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি। ম্যাথু হামফ্রিসের বলে অ্যান্ড্রু ম্যাকব্রায়েনের হাতে ধরা পড়েন তিনি। ২১৪ বলে ৫ ছক্কায় সাজানো তাঁর ১০৬ রানের ইনিংস।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে আছে বাংলাদেশ। মুশফিকের পর সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। জোড়া শতকে প্রথম ইনিংসে ৪৭৬ রান তোলেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে ফলোঅনের শঙ্কায় পড়েছে আয়ারল্যান্ড। দিনের খেলা শেষ হওয়ার আগে ৯৮ রানে ৫ উইকেট হারিয়েছে সফরকারী দল। ফলোঅন এড়াতে চাইলে আরও ১৭৯ রান করতে হবে আইরিশদের।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের কাঁছে জানতে চাওয়া হয়েছিল, শততম টেস্টের সেঞ্চুরি কাকে উৎনর্গ করতে চান তিনি? জবাবে তিনি বলেন, ‘আমার দাদা-দাদি আর নানা-নানিকে। কারণ বেঁচে ছিলেন, তাঁরা আমার সবচেয়ে বড় ফ্যান ছিলেন। মারা যাওয়ার আগে যখন তাঁরা অসুস্থ ছিলেন, আমার এখনো মনে আছে, দাদা-দাদি, নানা-নানি বলেছিলেন যে, ভাই তোমার খেলা দেখার জন্যও আমরা আর কয়েকটা দিন বেঁচে থাকতে চাই। খুব কম নাতি নাতনির ভাগ্যে এমন কিছু জোটে। আমি এখন বলতে চাই যে, তাদের দোয়ার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। আমার সেঞ্চুরি উৎসর্গ করার মতো আরও অনেক মানুষ আছেন। কিন্তু আমি দাদা-দাদি আর নানা-নানিকে উৎসর্গ করতে চাই।’

রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। নিষেধাজ্ঞা তো আছেই। গ্যালারি থেকেও শুনতে হয় দুয়োধ্বনি। এবার তাঁর চার ম্যাচের নিষেধাজ্ঞার ঘটনায় খেপেছেন কোচ জোসে মরিনিও।
২ ঘণ্টা আগে
হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যেটার প্রভাব পড়েছে সৌদি প্রো লিগের (এসপিএল) ওপর। যার মধ্যে আল নাসরের একটা ম্যাচও রয়েছে।
৩ ঘণ্টা আগে