ওয়ালটন-আজকের পত্রিকা ওয়ানডে বিশ্বকাপের কুইজের ড্র হয়েছে গতকাল। আজকের পত্রিকার বনশ্রী কার্যালয়ে হওয়া এই ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে র্যাফেল ড্রর মাধ্যমে মোট ১৮ জন বিজয়ীকে বেছে নেওয়া হয়। প্রথম পর্বের প্রথম বিজয়ী হয়েছেন ঠাকুরগাঁওয়ের মো. মামুন। প্রথম পুরস্কার হিসেবে তিনি পাবেন ২২০ লিটারের ওয়ালটন রেফ্রিজারেটর। দ্বিতীয় লক্ষীপুরের সাবরীন পাবেন ৩২ ইঞ্চি এলইডি টিভি। আর তৃতীয় বিজয়ী শাহজাহানপুরের শাহীনা আক্তার পাবেন ২৪ ইঞ্চি এলইডি টিভি।
চতুর্থ থেকে ষষ্ঠ বিজয়ী কামরাঙ্গীরচরের সবুজ হাওলাদার, খিলগাঁওয়ের রোকনুজ্জামান ও জামালপুরের মীর সোহেল প্রত্যেকে ১টি করে ওয়ালটন রাইস কুকার পাবেন। আর ১টি করে ওয়ালটন ব্লেন্ডার পাবেন সপ্তম থেকে নবম বিজয়ী রাঙ্গুনিয়ার আবু জাহেদ, যশোরের মো. জাহিদুল ইসলাম ও মীরসরাইয়ের গৌরব দেবনাথ।
অন্যদিকে দ্বিতীয় পর্বের প্রথম বিজয়ী টঙ্গীর উম্মে খাদিজা প্রথম পুরস্কার হিসেবে পাবেন ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টিভি। দ্বিতীয় বিজয়ী ঢাকার মাতুয়াইলের আনিকা পাবেন ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি। আর তৃতীয় বিজয়ী মতিঝিলের কাওছার পাবেন ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। চতুর্থ থেকে ষষ্ঠ বিজয়ী যশোরের ফাহাদ ফারদিন, গাজীপুরের জিলানী রাজিব, ও ঝিনাইদহের সাজ্জাদুল হক প্রত্যেকে পাবেন ১টি করে ওয়ালটন গ্যাস স্টোভ। আর সপ্তম থেকে নবম বিজয়ী বাসাবোর সাব্বির আহমেদ সিয়াম, ফেনির সুরাইয়া এবং নওগাঁর খেয়া রানী। প্রত্যেকে পাবেন ১টি করে ওয়ালটন রাইস কুকার।
গত ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত আজকের পত্রিকায় প্রকাশিত ‘কুপন’ পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে পাঠকেরা কুইজে অংশ নেন। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে শিগগির পুরস্কার তুলে দেওয়া হবে।
মিরাজের সঙ্গে র্যাফেল ড্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান, ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মাদ শাহজাদা সেলিম, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন এবং আজকের পত্রিকার হেড অব স্পোর্টস রানা আব্বাস।

আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা, সেটা গত কয়েক বিশ্বকাপেই ভালোমতো টের পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সময় প্রজেক্টরে খেলা দেখা, প্রিয় আর্জেন্টিনা দলের সমর্থনে ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে উদ্যাপনের খবর চলে যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। এমিলিয়ানো মার্তিনেসেরও সেই গল্পটা ভালোই জানা
২৬ মিনিট আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত ‘লাস্ট ড্যান্স’ আর হচ্ছে না। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হওয়ায় পর্তুগাল নকআউটের ভিন্ন পথে চলে গেছে। ফলে কোয়ার্টারে দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
১ ঘণ্টা আগে
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে যায় দক্ষিণ কোরিয়ার। দলের বাজে পারফরম্যান্সে দেশটির রাষ্ট্রপতি লি-জি মিউং কড়া সমালোচনা করেছেন। এমন অবস্থায় দ্রুতই পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়া কোচ হং মিউং-বো।
২ ঘণ্টা আগে
২৫ জুন মায়ামিতে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে যখনই নেইমারকে নামালেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, তখনই গ্যালারিতে শোনা যায় চিৎকার। ৯৮১ দিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন বলে কথা। এমন উচ্ছ্বাস তো থাকবেই। মাঠে নেমেই সেদিন দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে