দক্ষিণ আফ্রিকায় আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। এই পরিস্থিতিতে ভারতীয় ‘এ’ দল ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের খেলা চালিয়ে গেলেও নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হওয়ার পরেই বাতিল হয়েছে। এবার স্থগিত করা হলো দেশটির ঘরোয়া ক্রিকেটও।
এদিকে ওমিক্রন আতঙ্কে ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দুই বোর্ড। ধারণা করা হচ্ছে, এক সপ্তাহ পেছাতে পারে কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর। তার আগেই দক্ষিণ আফ্রিকা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে চতুর্থ রাউন্ডের চার দিনের যে ম্যাচগুলো এই মাসের ২ থেকে ৫ তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল সেটি আপাতত স্থগিত করা হলো।
স্থগিতের কারণ এই প্রতিযোগিতাগুলোর একটিও জৈব সুরক্ষাবলয়ের মধ্যে হয়ে আসছিল না। দ্বিতীয় ডিভিশনের ম্যাচগুলোর সঙ্গে জড়িত একাধিক ক্রিকেটার করোনা পজিটিভ হওয়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে ৷
ঘরোয়া ক্রিকেট নতুন করে শুরু করতে দলগুলোকে জৈব সুরক্ষাবলয়ের আওতায় আনার কথা ভাবছে বোর্ড। প্রায় সব ক্রিকেট খেলুড়ে দেশে ঘরোয়া ক্রিকেট জৈব সুরক্ষাবলয়ে অনুষ্ঠিত হলেও ব্যতিক্রম ছিল দক্ষিণ আফ্রিকা। এবার তারা ওমিক্রনের আতঙ্কে ঘরোয়া ক্রিকেট বন্ধ করতে বাধ্য হলো।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে