
একের পর এক ব্যর্থতার গল্প লিখে চলেছে পাকিস্তান ক্রিকেট দল। অধিনায়ক, কোচ বদলালেও দলের পারফরম্যান্সে উন্নতি নেই খুব একটা। কদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেও ব্যর্থ হয়েছে পাকিস্তান। দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল ছয়-সাত মাসের পুরোনো এক ঘটনা মনে করিয়ে দিয়েছেন।
পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে ২০০১ থেকে শুরু করে কোনো সংস্করণেই ম্যাচ বাংলাদেশ জিততে পারেনি ২৩ বছর। সেই অচলায়তন বাংলাদেশ ভেঙেছে গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে। তখন ২-০ ব্যবধানে পাকিস্তানকে টেস্টে ধবলধোলাই করে ইতিহাস গড়ে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে রানের পাহাড় গড়েও জিততে পারেনি পাকিস্তান। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহর মতো বোলারকেও তখন নির্বিষ লেগেছে।
চ্যাম্পিয়নস ট্রফিতে এবার নিউজিল্যান্ড, ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তানের। নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের কাছে পাকিস্তানের ধবলধোলাইয়ের প্রসঙ্গ টেনে আকমল বলেন, ‘কেউ কি বলতে পারবেন বাংলাদেশের মতো দল কীভাবে আমাদের ধবলধোলাই করে? সভাপতির এই ব্যাপারে জিজ্ঞেস করা উচিত ছিল।’
চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও রানার্সআপ হয়েছে পাকিস্তান। রিজওয়ান-বাবর আজমদের দল ফাইনালসহ দুই ম্যাচ হেরেছিল কিউইদের কাছে। এছাড়া ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলে ৯ দলের মধ্যে ৯ নম্বরে থেকে পাকিস্তান শেষ করেছে। ধারাবাহিকভাবে ব্যর্থ পাকিস্তানকে নিয়ে তোপ দেগেছেন আকমল। সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘যখন আপনি জিততে শুরু করবেন ও ভালো ক্রিকেট খেলবেন, তখনই খ্যাতি বাড়বে। যদি শুধুই নিজের জন্য খেলেন, কোনো সম্মান পাবেন না। ক্রিকেটার, পাকিস্তান, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কেউই না।’
আইসিসির সবশেষ তিনটি সাদা বলের টুর্নামেন্টে পাকিস্তান বাজেভাবে ব্যর্থ হয়েছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—তিন বারই পাকিস্তান সেমির আগেই বিদায় নিয়েছে। বৈশ্বিক মঞ্চে পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্স নিয়ে আকমল বলেন, ‘আইসিসি ইভেন্টে সেমিফাইনাল খেলা তো দরকার ছিল। আপনি গ্রুপ পর্বেই ছিটকে গেছেন। কোচ, অধিনায়ক অথবা নির্বাচক কমিটি কি জিজ্ঞেস করেছিল ক্রিকেট কীভাবে চলছে? কোনো জবাবদিহিতা না থাকলে ক্রিকেটের উন্নতি কীভাবে হবে? এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। জিতলেই আমরা সম্মান পাব।’
৯ মার্চ ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষে আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পরিচালক রজার টুজ ছিলেন। কিন্তু যে পাকিস্তান টুর্নামেন্টের আয়োজক, তাদের কোনো প্রতিনিধি ছিলেন না। পিসিবি সভাপতি মহসিন নাকভি দুবাইয়ে যাননি ফাইনালের দিন। পিসিবি প্রতিনিধি হিসেবে সুমাইর আহমেদকে পাঠালেও তিনি চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান অংশের জন্য ছিলেন।
টুর্নামেন্টের ফাইনালে পিসিবির কেউ না থাকায় সামাজিক মাধ্যমে তৎক্ষণাৎ ক্ষোভ ঝেরেছিলেন শোয়েব আখতার। শোয়েবের সুরে আকমল বলেন, ‘আইসিসি আমাদের আয়না দেখিয়েছে। পিসিবির কোনো কর্মকর্তা চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ছিলেন না। আমি সত্যিই খুব দুঃখিত। তারা আইপিএল ম্যাচের মতো করে আয়োজন করেছে।’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা মাঠে গড়ানো নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। তবে শেষ পর্যন্ত জানা গেল, ম্যাচ আর হচ্ছে না। উয়েফা আজ এক বিবৃতিতে ফিনালিসিমা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
১ ঘণ্টা আগে
লক্ষ্য ৫০ ওভারে ২৯১ রান। ওভারপ্রতি ছয়ের চেয়েও কম। সিরিজ জিততে যেখানে ঠাণ্ডা মাথায় খেলা দরকার, পাকিস্তান সেখানে চড়াও হয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশের ওপর। বেশি আক্রমণাত্মক খেলতে গিয়েই একের পর এক উইকেট হারাচ্ছে পাকিস্তান।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ জিতবে কারা—এই প্রশ্নের উত্তর জানতে কেবল কয়েক ঘণ্টার অপেক্ষা। মিরপুরে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে অর্ধেক কাজ সেরে রেখেছে বাংলাদেশ। অলিখিত ফাইনালে সফরকারীদের সামনে ২৯১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এখন বাকি কাজ তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমান
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ। অবসরের বিষয়টি এই সদ্য সাবেক ক্রিকেটার নিজেই নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে