বেন স্টোকসের বার্তা পেয়ে অবসর ভেঙে অ্যাশেজে ফিরেছিলেন মঈন আলী। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে শেষ টেস্টটি খেলার পর ইংলিশ অলরাউন্ডার জানিয়ে দেন, তিনি এরপর শত অনুরোধেও আর টেস্টে ফিরবেন না।
এবার অবসরে ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরলেন স্টোকসও। অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ইংলিশ অলরাউন্ডার ফিরতে পারেন, দু-এক দিন ধরে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সত্যি হলো সেই গুঞ্জন।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াডে আছেন স্টোকসও। ইংল্যান্ড দলে নতুন মুখ সারে পেসার গাস অ্যাটকিনসন। তবে কিউইদের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজের দলে নেই ব্যাটার হ্যারি ব্রুক। একদিনের ম্যাচের দলে না থাকলেও টি-টোয়েন্টি দলে আছেন তিনি। অ্যাটকিনসন আছেন দুই সংস্করণে।
গত মাসে স্টোকসের নেতৃত্বে নিজদের মাটিতে ২-২ ব্যবধানে অ্যাশেজ ড্র করেছে ইংল্যান্ড। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে নায়ক ছিলেন ৩২ বছর বয়সী অলরাউন্ডার। তবে গত বছরের জুলাইয়ে মানসিক কারণে ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানান তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও টি-টোয়েন্টি দলে নেই স্টোকস ও জো রুট।
চার বছর আগে প্রথম বিশ্বকাপ জেতা ইংল্যান্ডের চ্যালেঞ্জ এবার শিরোপা ধরে রাখার। সেই লক্ষ্যে স্টোকসের ফেরাল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই অভিজ্ঞ অলরাউন্ডারের ফেরার প্রসঙ্গে ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচক লুক রাইট বলেছেন, ‘আমরা সাদা বলের জন্য চূড়ান্তভাবে দুটি শক্ত স্কোয়াড ঘোষণা করেছি। বেন স্টোকসকে ফেরানো হয়েছে। তাকে দলে যোগ করা হয়েছে ম্যাচ জেতানোর ক্ষমতা নেতৃত্বগুণের জন্য। আমি নিশ্চিত যে, প্রত্যকে সমর্থক তার ইংল্যান্ডের ওয়ানডে দলে জার্সিতে ফিরতে দেখাটা উপভোগ করবে।’
নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আগস্ট-সেপ্টেম্বরে দুটি ম্যাচের ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি, ৪ সেপ্টেম্বর হবে সিরিজের প্রথম ওয়ানডে।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, মঈন আলী, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, রিস টপলি, মার্ক উড ও গাস অ্যাটকিনসন।
ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জশ টাং, জন টার্নার ও লুক উড।

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ নতুন নয়। অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি দোষী প্রমাণিত হয়েছে। ১১৫ অভিযোগের মধ্যে ১১৪টিতেই ম্যান সিটির দোষ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা দলকে বিদায় বললেও এখনো লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলে ইতি ঘটেনি। অক্টোবরে দেখা যাবে তাঁর ‘ওয়ান লাস্ট ড্যান্স’। আর্জেন্টাইন তারকার বিদায়ী ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহলের যেন শেষ নেই। কোন জার্সি পরে খেলবেন, সেটার ডিজাইন কেমন—অবশেষে সব আজ জানা গেল।
৭ ঘণ্টা আগে
দুর্ঘটনা আরেকটু হলে ঘটেই যেত। ২৫ বছর পর অস্ট্রেলিয়ার কাছে ব্রাজিলের হার কেবল ছিল সময়ের ব্যাপার। কিন্তু অল্পের জন্য হার এড়িয়েছে ব্রাজিল। কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ম্যাচ ড্রয়ের পর মাঠ নিয়ে অভিযোগ করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপেও ড্র দিয়ে শুরু করল আবাহনী লিমিটেড। নতুন মৌসুমের প্রথম লিগ ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করা আকাশি-নীলরা এবার একই ব্যবধানে পয়েন্ট ভাগ করেছে নবাগত চট্টগ্রাম সিটি এফসির সঙ্গে।
৭ ঘণ্টা আগে