
ভিসা আবেদনের সময় বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তানের অলরাউন্ডার হামজা নাজারকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে তাঁকে এক মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পিসিবি জানায়, বোর্ডের মাধ্যমে ভিসা আবেদনের সময় হামজা যে তথ্য জমা দিয়েছিলেন, তা নিয়ে তদন্তের পর এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে প্রমাণিত হয়েছে, আবেদনের ক্ষেত্রে সম্পূর্ণ ও সঠিক তথ্য দেননি হামজা। বিভ্রান্তিকর তথ্য দিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় গোপন করেছেন এই ক্রিকেটার।
প্রতিবেদনে পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল পিসিবি। কমিটি হামজাকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়। পরে প্রাপ্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে কমিটি প্রতিবেদন ও সুপারিশ জমা দেয়।
তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর পিসিবি হামজাকে ঘরোয়া ও আন্তর্জাতিক—সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়। পিসিবি তাদের বিবৃতিতে বলেছে, ‘ভুল তথ্য প্রদান, তথ্য গোপন করা এবং বিভ্রান্তিকর তথ্য জমা দেওয়ার বিষয়গুলোকে পিসিবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।’
বোর্ড আরও জানায়, এ ধরনের আচরণ পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে প্রত্যাশিত সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মানদণ্ডের পরিপন্থী। কোনো ব্যক্তিকে বোর্ড, পাকিস্তান ক্রিকেট কিংবা দেশের কোটি সমর্থকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছে পিসিবি।
ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্স করে নজরে এসেছিলেন হামজা নাজার। এমনকি ওয়েস্ট ইন্ডিজ সফরের পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও ছিল তাঁর। তবে ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে শেষ পর্যন্ত জাতীয় দলে বিবেচিত হননি তিনি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১১ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১২ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে