এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচের আগের গত দুদিনে প্রতিটি দলের অধিনায়কই এসেছেন সংবাদ সম্মেলনে। ভারতের রোহিত শর্মা, পাকিস্তানের বাবর আজম, আফগানিস্তানের মোহাম্মদ নবী। আজ দুবাই আইসিসি একাডেমিতে হওয়া ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান নয়, এলেন দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।
আগামীকাল শারজায় আফগানিস্তান-ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচ শারজায় হলেও এখনো ভেন্যুতেই যাওয়া হয়নি বাংলাদেশের। অবশ্য এটি বড় কোনো ইস্যুও মনে করছেন না শ্রীরাম। আজ সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আমি মনে করি না এতে বড় কোনো সমস্যা হবে। নিজেদের গেম কৌশল নিয়ে আমরা খুবই পরিষ্কার কীভাবে খেলতে হবে। আমরা অনেক ম্যাচ খেলেছি শারজায়। অনুশীলন সুযোগসুবিধা শারজায় খুব একটা ভালোও নয়। বরং এখানে সুযোগ-সুবিধা ভালো।’
ভেন্যুতে যাওয়া দূরে থাক, ম্যাচের আগের দিন আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশ করেছে ঐচ্ছিক অনুশীলন। এই অনুশীলনে ছিলেন না সাকিব, মোস্তাফিজুর রহমানসহ পেস বোলিং বিভাগের কেউই। ম্যাচের আগের দিন ঝালিয়ে নিতে দেখা গেল মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমনের সঙ্গে স্পিনার মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিশাদ হোসেনকে।

নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
৩৪ মিনিট আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
৪৪ মিনিট আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
২ ঘণ্টা আগে