
আভাস মিলেছিল শ্রীলঙ্কা সফরের শুরুতেই। নাজমুল হোসেন শান্ত তখন বলেছিলেন, আলোচনা হোক। এবার সেই আলোচনার ইতি টানলেন তিনি। কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হারার পরপরই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত।
শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে ওয়ানডে নেতৃত্বে বদল আনে বিসিবি। শান্তকে হটিয়ে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। এর আগে টি-টোয়েন্টির দায়িত্ব পান লিটন দাস। বাংলাদেশ ফেলে ক্রিকেটের তিন সংস্করণে তিন অধিনায়ক রাখার কৌশলে। তা দলের জন্য সমস্যা মনে করেন শান্ত। সে কারণে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।
কলম্বোয় হারের পর সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এই ড্রেসিংরুমে কয়েক বছর ধরে, লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মত যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে এসেছি।’
শান্তর পর টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মিরাজ। আলোচনায় আছেন লিটন দাস। এর বাইরে অন্য কাউকে করা হলে সেই তিন অধিনায়কই রাখা হবে। শান্ত বলেন, ‘যদি ক্রিকেট বোর্ড মনে করে, তিন অধিনায়ক রাখবে, তাহলে এটা তাদের সিদ্ধান্ত।’
নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত ক্রিকেট পরিচালনা বিভাগকে আগেই জানিয়ে রেখেছেন শান্ত, ‘ক্রিকেট অপারেশনসকে আমি ইতোমধ্যে জানিয়েছি। বেশ কয়েক দিন আগেই আমি জানিয়েছি। তারা বিষয়টি সম্পর্কে জ্ঞাত। আমি সবাইকে পরিষ্কারভাবে বলতে চাই, এটা ব্যক্তিগত কোনো কিছু নয়। পুরোপুরি দলের ভালোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করি, এতে দলের ভালো কিছুই হবে।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে