বাংলাদেশ ১০৬ রানে অলআউট। এতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে খুশিই হওয়ার কথা দক্ষিণ আফ্রিকার। কিন্তু উইকেট নিয়ে একটুও খুশি নন সফরকারীরা। প্রথম দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের সামনে প্রোটিয়া দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন কাগিসো রাবাদা। সেখানে তিনি ধুয়ে দিয়েছেন মিরপুরের উইকেটকে।
বাংলাদেশ অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকাও উইকেট খুইয়েছে ৬টি। সব মিলিয়ে প্রথম দিনেই পতন ১৬ উইকেটের। রাবাদা বললেন, ‘উইকেট যেভাবে আচরণ করছে, সত্যিই বিস্মিত হয়েছি। আমরা ধরেই নিয়েছিলেন উইকেট টার্ন করবে কিন্তু এটা সত্যিই শাণিত ছিল না। তবে নতুন বলে কিছুটা মুভমেন্ট ছিল। বল খুব বেশি সুইং না করলেও উইকেটের বাইরে সিমের মুভমেন্ট ভালো ছিল।’ রাবাদা আরও বলেন, ‘টেস্টে সাধারনত ব্যাট আর বলের সুষম প্রতিযোগিতা থাকে, যেখানে বোলাররা ভালো বোলিং করলে কিছু পায় আর ব্যাটাররাও নিজেদের সেরাটা দিয়ে রান পেতে পারে।’
বাংলাদেশের বিপক্ষে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন রাবাদা। ৩টি করে উইকেট নিয়েছেন আরও দুজন—উইয়ান মুল্ডার ও কেশভ মহারাজ। ডানহাতি পেসার মুল্ডারের প্রশংসায় রাবাদা বলেন, ‘অবিশ্বাস্য বোলিং করেছে সে। দেশে দক্ষিণ আফ্রিকার ক্যাম্পে আসার পর সে তাঁর সেরা ফর্মে রয়েছে। কৃতিত্বটা তারই। বোঝায় যায়, কঠোর পরিশ্রম করেছে সে।’
গতকাল ৩ উইকেটে নেওয়ার পথ ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। সেটিও রেকর্ড ১১৮১৭ বলে। এত কম বলে কোনো বোলারের ৩০০ উইকেট পাওয়ার ঘটনা এটাই প্রথম। এই মাইলফলকে পা রাখা নিয়ে রাবাদা বললেন, ‘টস হেরে বোলিং পাওয়ার পর কীভাবে জেতা যায় সেদিকেই মনোযোগ ছিল আমাদের। তবে যখন এটা ঘটল, তখন এটা স্বস্তির। সবাই মাইলফলকের জন্য খেলে। ৩০০ উইকেট পাওয়াটা আমার জন্যও স্বস্তি হয়ে এসেছে।’

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে