ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে বড়সড় ধাক্কা খেল ভারত। খেলোয়াড়-কোচিং স্টাফসহ মোট আটজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আগামী রবিবার আহমেদাবাদে প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হওয়ার কথা।
সিরিজ সামনে রেখে আহমেদাবাদে পৌঁছে পরীক্ষার পরই ওই আটজনের করোনা ধরে পড়ে। শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়েড়, শ্রেয়াস আইয়ার ও রিজার্ভ খেলোয়াড় নভদীপ সাইনির সঙ্গে কোচিং স্টাফের কয়েকজন আছেন আক্রান্তের তালিকায়।
করোনায় আক্রান্তরা ভারতীয় সরকারের নীতিমালা অনুযায়ী কমপক্ষে সাত দিনের আইসোলশনে থাকবেন। সে হিসেবে আক্রান্ত খেলোয়াড়দের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আর খেলতে পারবেন না। আগামী ৬, ৮ ও ১১ ফেব্রুয়ারি আহমেদাবাদে হবে ওয়ানডে সিরিজের সব ম্যাচ।
করোনার কথা মাথায় রেখে এমনিতে দলে বেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ওপেনার হিসেবে নতুন করে মায়াঙ্ক আগারওয়ালকে দলের সঙ্গে যোগ করার কথা জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।
বোনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে প্রথম ওয়ানডেতে থাকছেন না সহ-অধিনায়ক লোকেশ রাহুল। ফলে একাদশ বাছাইয়ে একটু হিমশিম খেতেই হবে টিম ম্যানেজম্যান্টকে।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩৪ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে