
বিশ্বকাপে বলতে গেলে ভরাডুবিই হয়েছে বাংলাদেশের। সুপার টুয়েলভে একটা ম্যাচও জিততে পারেনি মাহমুদউল্লাহর দল। প্রত্যাশার বেলুনটা এভাবে ফুটো হয়ে যাবে মানতে পারছেন না দর্শক, ভাবতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিশ্বকাপ ব্যর্থতা থেকে উত্তরণে দ্রুত করণীয় ঠিক করতে এর মধ্যেই কাজ শুরুও করেছে বোর্ড। বোর্ডের ভাবনায় আছে টি-টোয়েন্টি সংস্করণের জন্য পৃথক একটি দল গঠনের দিকেও।
বিশ্বকাপে ব্যর্থতার পর অনেকগুলো পরিবর্তন আসছে। ‘টিম ডিরেক্টর’ হিসেবে নতুন পদ সৃষ্টি করে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত করতে চাইছে মোহাম্মদ সালাউদ্দিনকেও।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে আজ সকালে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দলে ডাকের অপেক্ষায় থাকা সাত ক্রিকেটার নিয়ে কাজ করেন সুজন। প্রায় তিন ঘণ্টা ধরে সুজনের সঙ্গে একাডেমি মাঠ ও ইনডোরে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তরুণ বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। এ সময় সালাউদ্দিনও আসেন সেখানে। তিনি কিছু দূরে বসে ক্রিকেটারদের অনুশীলন পরখ করেন।
পরে সংবাদমাধ্যমের সামনে কথা বলেন সুজন। অনুশীলনে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে জানিয়ে বলেন, ‘নির্বাচকেরা দেখতে চেয়েছেন (নতুনদের), সামনে যেহেতু খেলা আছে পাকিস্তানের সঙ্গে। কোচরাও কেউ নেই, কাজ করার ব্যাপারটা ছিল ওদের সঙ্গে। যেহেতু টি–টোয়েন্টি খেলা সামনে, এটা মাথায় নিয়েই তো খেলতে হবে। অনুশীলন করতে হবে। ওই রকমই অনুশীলন করানোর চেষ্টা করেছি।’
সামনে অনেকগুলো পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সুজন। বলেছেন, ‘পরিবর্তন অবশ্যই হবে। পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। হয়তো জানুয়ারিতে একটা পরিবর্তন আসবে। তবে এই সিরিজটা যেহেতু কাছে, খুব বড় কিছু পরিবর্তন হবে তা না, আমাদের দলটা সেট করা আছে, টেস্টেও আমাদের একটা ভালো টিম সেট করা আছে। তরুণ ছেলেদের টি-টোয়েন্টি সংস্করণে যুক্ত করার পরিকল্পনা আছে। যেহেতু এই সংস্করণে আমরা ভালো খেলছি না। আমি বলছি না যে এই ছেলেরা (তরুণেরা) খেললেই বাংলাদেশ জিতবে। কিন্তু ছেলেদের তৈরি করাটা বড় ব্যাপার। পর্যায়ক্রমে করতে হবে। তবে সেটা সময় সাপেক্ষ।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে