
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে বেকায়দায় পড়েছে ভারত। শুধু তাই নয়, বাজে হারের পর দেশটির ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েছেন এক নারী ইনফ্লুয়েন্সার। মাত্রাটা এতই ভয়াবহ ছিল যে ডেভিড মিলারের সঙ্গে ছবিটি পর্যন্ত ডিলিট করতে বাধ্য হয়েছেন সেই নারী।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু ৩৫ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন মিলার। ভারত ১১১ রানে গুটিয়ে যাওয়ার পর মিলারের সঙ্গে আরজে প্রিন্সি পারিখ একটি ভিডিও পোস্ট করেছিলেন। প্রিন্সি লিখেছিলেন, ‘ডেভিড মিলার! কী দারুণ একজন খেলোয়াড়।’ ভিডিওর ভেতরে মজার ছলে লেখা ছিল, ‘আমি ভেবেছিলাম আমরা বন্ধু। ডেভিড।’ তবে বাজে হারের পর মিলার এখন ভারতের ভক্ত-সমর্থকদের কাছে ‘ভিলেন’ বনে গেছেন। যার পরিপ্রেক্ষিতে প্রিন্সিকে নেটিজেনরা ধর্ষণের হুমকি দিয়েছেন। এমনকি সেই নারী বডি শেমিংয়ের শিকার হয়েছেন। ভিডিওটি পোস্ট করার পর থেকে সামাজিক মাধ্যমে হেনস্তার শিকার হওয়ার পর ভিডিওটি ডিলিট করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন সেই নারী ইনফ্লুয়েন্সার। হুমকির বিষয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন প্রিন্সি।
ভারতের বিপক্ষে ২০ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৫১ বলে ৯৭ রানের জুটি গড়েছিলেন মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। এই জুটিতেই মূলত ১৮৭ রানের বড় স্কোরের ভিত পায় দক্ষিণ আফ্রিকা। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা ৭৬ রানে জেতায় ম্যাচসেরা হয়েছিলেন মিলার। তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন ইরফান পাঠান। ভারতের সাবেক অলরাউন্ডার নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বলেন, ‘জসপ্রীত বুমরার তোপে শুরুতে ৩ উইকেট হারিয়ে যখন প্রোটিয়ারা ধুঁকছিল, তখন মিলার তার অভিজ্ঞতা দিয়ে ম্যাচ বের করেছে। মনে হচ্ছিল গত বিশ্বকাপের ফাইনালে না পারার আক্ষেপটা মিলার আহমেদাবাদেই মেটাতে চেয়েছে। ঠিক যখন দলের প্রয়োজন ছিল, তখনই সে ফিফটি করেছে।’
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারের পর ভারতের নেট রানরেট -৩.৮০। প্রোটিয়াদের নেট রানরেট +৩.৮০। আর গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ১০৭ রানে জেতায় উইন্ডিজের নেট রানরেট এখন +৫.৩৫। বিপরীতে জিম্বাবুয়ের নেট রানরেট -৫.৩৫। গ্রুপ পর্বে এখন পর্যন্ত চারটি দলই একটি করে ম্যাচ খেলেছে। নেট রানরেট দেখেই বোঝা যাচ্ছে ভারতের সেমিফাইনালে ওঠার পথ কতটা কঠিন।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছাড়ার সময় বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের চেহারায় ছিল রাজ্যের হতাশা। মুখাবয়বে খুশি বা আনন্দের ঝলক থাকারও তো উপায় নেই। নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে যে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত হারতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে।
১ সেকেন্ড আগে
আগামী ১৩ সেপ্টেম্বর নারী এশিয়া কাপের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভির। তাতেই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে নতুন করে ট্রফি নাটকের শঙ্কা তৈরি হয়েছে।
২৬ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হলেও মারনাস লাবুশেনের ওপর আস্থা হারায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন এই ব্যাটার। যদিও ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। মেস্তায়ায় ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা কাতালানরা গোল উৎসব করলেও কোচ হান্সি ফ্লিক মনে করেন, দলের পারফরম্যান্সে এখনো উন্নতির জায়গা আছে।
২ ঘণ্টা আগে