ওপেনিং থেকে ৬০ রান। ৩ রানের মধ্যে আউট হন তিনে নামা তাওহীদ হৃদয়। এরপর জুটি বাঁধেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। দুজনের চতুর্থ উইকেট জুটিতে ছুটছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় দুজনের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ১৬১ রান।
দলীয় ৬৩ রানের সময় উইকেটে আসেন শান্ত। আগের ম্যাচে ৮৯ রান করা এই বাঁহাতি ব্যাটার অপরাজিত আছেন ৮৩ রানে। তাঁর সঙ্গী মিরাজ ওপেনিংয়ে দ্বিতীয়বার নেমে প্রথম হাফ সেঞ্চুরি করেছেন। মিরাজের ক্যারিয়ারের এটি তৃতীয় হাফ সেঞ্চুরি।
হাফ সেঞ্চুরিকে তিন অঙ্কের ঘরে রূপ দেওয়ার পথে আছেন মিরাজ। সেঞ্চুরি থেকে আর ৭ রান দূরে আছেন তিনি। দুজনের এই জুটিতে বড় সংগ্রহের পথে ছুটছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে একটি বড় জুটির অভাব অনুভব করেছে। এই ম্যাচে যেটা মিরাজ-শান্ত বাংলাদেশকে এনে দিয়েছেন।
মিরাজের ৯৩ রানের ইনিংসে ৬ চার ও ২ ছক্কা। এর মধ্যে ১০৬ খেলেছেন তিনি। শান্তর ৮৪ রানের ইনিংসটি এসেছে ৮৯ বলে। দুজনের জুটিতে এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২২৫ রান।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে