
বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও উড়িয়ে দিয়েছে ইন্দোনেশিয়া। ১০০ রান তো দূরে থাক, প্রথমবারের নারী এশিয়া কাপ খেলতে আসা ইন্দোনেশিয়া দুই ম্যাচ খেলে একটিতেও ৬০ রান পর্যন্ত করতে পারেনি। তবে বোলিং বিভাগে উন্নতি হলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকছেই শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর।
সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারানো শ্রীলঙ্কা গতকাল ৭৫ রানের আয়েশি জয় পেয়েছে ইন্দোনেশিয়ার বিপক্ষে। শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৪৯ রানেই শেষ ইন্দোনেশিয়ার ইনিংস। তবে টস হেরে আগে ব্যাটিং পেয়ে লঙ্কানরা ১২.৩ ওভারে ৬২ রানে ৬ উইকেটে পরিণত হয়। স্কোরবোর্ডে তখন ১০০ হওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছিল। তবে মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় শ্রীলঙ্কা ৭ উইকেটে করে ১২৪ রান। যেটা শেষ পর্যন্ত তাদের জয়ের জন্য যথেষ্ট হয়েছে।
দুই ম্যাচের দুটিতেই জয় পাওয়া শ্রীলঙ্কার পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর দুবাইয়ে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। ইন্দোনেশিয়ার বিপক্ষে গতকাল ৭৫ রানে জয়ের পর আতাপাত্তু বলেন, ‘এই পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নেওয়া দরকার ছিল। কিন্তু আমরা তা করতে পারিনি এবং কয়েকটি উইকেট হারিয়েছি। পরের ম্যাচের জন্য এটা আমাদের শিক্ষণীয় বিষয়।বাংলাদেশ ম্যাচে ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। নিজেদের কাজ করতে হবে।’
২৯ আগস্ট আমিরাতের দেওয়া ৮০ রানের লক্ষ্য তাড়া করে ৭৩ বল হাতে রেখে ৯ উইকেটের সহজ জয় পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু গতকাল ইন্দোনেশিয়ার বিপক্ষে আগে ব্যাটিং পেয়ে লঙ্কানদের ইনিংসে নামে ধস। সপ্তম উইকেটে কাওয়া কাভিন্দি ও নিলাক্ষীকা ডি সিলভার ৫০ রানের জুটিতে উদ্ধার হয় শ্রীলঙ্কা। নিলাক্ষীকা ৩৫ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৫০ রান।
আতাপাত্তুর চোখে ম্যাচসেরা নিলাক্ষীকা হলেও শেষ পর্যন্ত লঙ্কান অধিনায়কই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। কারণ, আতাপাত্তু ৫ রানে নিয়েছেন ৭ উইকেট। করেছেন হ্যাটট্রিকও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমি নীলাক্ষীর দুর্দান্ত ইনিংসের প্রশংসা করতে চাই। এই পুরস্কারটি (ম্যাচসেরার পুরস্কার) তার সঙ্গে ভাগ করে নিতে চাচ্ছি।’
দুই ম্যাচের দুটি জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপ থেকে সেমিফাইনাল এক রকম নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লঙ্কানদের নেট রানরেট +৪.১২৯। দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট +৩.৫৫। নিগার সুলতানা জ্যোতির দল ইন্দোনেশিয়াকে হারিয়েছে ৭১ রানে। বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আমিরাত। তিন ও চারে থাকা ইন্দোনেশিয়া, আমিরাত এখনো পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
১১ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
১২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
১৩ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
১৩ ঘণ্টা আগে