
রেকর্ড ভাঙা ইনিংস তো বটেই, তাওহীদ হৃদয় দক্ষিণ আফ্রিকায় ৩৫০ রান করে মনে রাখার মতো ইনিংস খেলেছেন। তাঁর বীরত্বপূর্ণ ইনিংসে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচ ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। জাতীয় দলের হয়েও এমন ইনিংস খেলার আশাবাদ ব্যক্ত করেছেন হৃদয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচে হৃদয় ছিলেন না। দ্বিতীয় চার দিনের ম্যাচে তাঁকে করা হয়েছে অধিনায়ক। তিনিও বনে গেলেন ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ৪৮১ বলে ২৭ চার ও ১০ ছক্কায় ৩৫০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ম্যাচ ড্র হলে ম্যাচসেরার পুরস্কার ওঠে হৃদয়ের হাতে। ম্যাচ শেষে কয়েকটি ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। ২৫ বছর বয়সী ব্যাটার লিখেছেন, ‘ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি নিয়ে বারবার মনে হচ্ছিল, কোনো একদিন এমন একটি ইনিংস জাতীয় দলের হয়ে খেলব ইনশা আল্লাহ। সৃষ্টিকর্তা এবং আমার মায়ের দোয়া থাকলে সব সম্ভব।’
পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে ৩৫০ রান করে প্রথম শ্রেণির ক্রিকেটে তামিম ইকবালের ৩৩৪ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন। যেখানে তামিম বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। হৃদয়কে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিসিবি সভাপতি। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘অপরাজিত ৩৫০! অবিশ্বাস্য এক ইনিংস। তাওহীদ হৃদয় নাম লেখাল ইতিহাসের পাতায়।’ নাঈম শেখ ফেসবুকে লিখেছেন, ‘ ৩৫০ রানের ইনিংসটি উদযাপন করার যোগ্য। তাওহীদ হৃদয় ঐতিহাসিক ইনিংস খেলেছে। কিংবদন্তির মর্যাদা পেয়ে গেছে।’ এই নাঈম শেখ ছিলেন দ্বিতীয় চার দিনের ম্যাচে হৃদয়ের ঐতিহাসিক ইনিংসের স্বাক্ষী।
তামিম-মাহমুদউল্লাহ-নাঈমদের পাশাপাশি আরও অনেকের কাছ থেকেই হৃদয় পাচ্ছেন অভিনন্দন বার্তা। তাতে করে হৃদয় ভবিষ্যতে আরও দারুণ কিছু করতে আত্মবিশ্বাসী। ফেসবুকে ২৫ বছর বয়সী এই ব্যাটার লিখেছেন, ‘সত্যি বলতে, এই ইনিংস আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। অসংখ্য শুভকামনা পেয়েছি এখন ও পাচ্ছি। সবাইকে ধন্যবাদ।’
বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে ট্রিপল সেঞ্চুরির কীর্তি ছিল কেবল দুজনের—রাকিবুল হাসান ও তামিম ইকবালের। ২০০৬-০৭ মৌসুমে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রান করেছিলেন রাকিবুল। এরপর ২০১৯-২০ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে ইস্ট জোনের হয়ে ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম। এবার তাঁদের পাশে নাম লেখালেন হৃদয়।
৩৫০ রানের ইনিংস খেলার পথে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন হৃদয়। এতদিন রেকর্ডটি ছিল শাহরিয়ার হোসেন বিদ্যুতের দখলে। ২০০৩ সালে করাচিতে ডিফেন্স হাউজিং কমিটির বিপক্ষে ২১৮ রান করেছিলেন তিনি।
হৃদয়ের রেকর্ডভাঙা ইনিংসে দ্বিতীয় চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৮৬ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’। সফরকারী পায় ১৭৪ রানের লিড। কারণ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৫১২ রানে গুটিয়ে গেছে। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকেরা বিনা উইকেটে ১৮ রান করার পরই ম্যাচ ড্র ঘোষণা করা হয়। ড্র হলেও সিরিজটা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলেরই থাকল। বাংলাদেশকে তারা প্রথম চার দিনের ম্যাচে ইনিংস ও ৪১৩ রানে হারিয়েছিল।

বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও উড়িয়ে দিয়েছে ইন্দোনেশিয়া। ১০০ রান তো দূরে থাক, প্রথমবারের নারী এশিয়া কাপ খেলতে আসা ইন্দোনেশিয়া দুই ম্যাচ খেলে একটিতেও ৬০ রান পর্যন্ত করতে পারেনি। তবে বোলিং বিভাগে উন্নতি হলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকছেই শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর।
২৩ মিনিট আগে
মোহাম্মদ মিঠুনের সঙ্গে গতকাল সন্ধ্যায় যখন কথা হলো, তখন তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, দক্ষিণ আফ্রিকাগামী ফ্লাইট ধরার অপেক্ষায়। বাংলাদেশ ‘এ’ ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন মিঠুন। ‘এ’ দলে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। জাতীয় দলে কতবার সুযোগ পেয়েছেন, বাদ পড়েছেন—তখন সামাজিক যোগাযোগ
১ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত শ্রীলঙ্কা থেকে সরেই গেল মেয়েদের চ্যাম্পিয়নস ট্রফি। ২০২৭ সালে হতে যাওয়া এই টুর্নামেন্টের আয়োজক হবে ভারত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এই তথ্য। একই সঙ্গে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয় দল ও ভেন্যুর নামও উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কে পাবেন—সেটিই এখন বড় প্রশ্ন। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আটবারের ব্যালন ডি’অর জয়ীর বিদায়ের পর মর্যাদাপূর্ণ এই জার্সির নতুন মালিক হিসেবে তরুণ মিডফিল্ডার নিকো পাসকে বেছে নিয়েছেন লিওনেল স্কালোনি।
১৩ ঘণ্টা আগে