
বরিশাল শহরের বেলস পার্ক তখন লোকারণ্য। এখানে বিপিএল ট্রফি নিয়ে আসবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়রা। ট্রফি এবং জাতীয় ক্রিকেটারদের দেখতে দুপুর থেকেই জড়ো হতে থাকেন স্থানীয় মানুষ। তামিমরা সেখানে উপস্থিত হওয়ার আগেই ভক্ত-সমর্থকে টইটম্বুর হয়ে ওঠে বেলস পার্ক। অপেক্ষার প্রহর কাটিয়ে বিকেল ৪টার দিকে ট্রফি হাতে তামিমরা মাঠে এলেন। তখন দর্শকদের কী আনন্দ, কী উচ্ছ্বাস!
কিন্তু কয়েক মিনিট পরই সেই আনন্দ-উচ্ছ্বাস রূপ নেয় ক্ষোভ ও হতাশায়। তাদের হয়তো আশা ছিল, সেখানে তামিমরা বেশ কিছু সময় থাকবেন, দর্শকদের উদ্দেশে কিছু বলবেন। কিন্তু সবাইকে হতাশ করে তিন-চার মিনিট পরই বেলস পার্ক থেকে সটকে পড়েন তামিমরা! তাতে দর্শকদের হতাশা রূপ নেয় ক্ষোভে। মঞ্চ ভেঙে সেই ক্ষোভও প্রকাশ করেন বেলস পর্কে উপস্থিত হওয়া ফরচুন বরিশালের সমর্থকেরা।
তো দর্শকদের হতাশ করে, ক্ষুব্ধ করে কেন দ্রুত বেলস পার্ক ছাড়লেন তামিমরা? এই প্রশ্নের উত্তর ফরচুন বরিশালের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় দলের অধিনায়ক তামিম বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের অনেক পরিকল্পনা ছিল।
আমাদের দেখা হবে। প্রত্যেক খেলোয়াড় কথা বলবে। সবার সঙ্গে সময় কাটাবে। দুর্ভাগ্য, মঞ্চে খুব কম সময় থাকতে পেরেছি। আমার জীবনে একসঙ্গে এত মানুষ দেখিনি। আমাদের দেখার জন্য আপনারা দেড়-দুই লাখ মানুষ ছিলেন ওখানে। একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল, আমাদের নিরাপত্তা দল এ পরিস্থিতি আর নিরাপদ মনে করেনি।’
অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করেছেন তামিম। নিজের ফেসবুক পেজে ফরচুন বরিশাল অধিনায়ক লিখেছেন, ‘আমরা আপ্লুত ও দুঃখিত।
আপ্লুত আপনাদের ভালোবাসা ও উন্মাদনা দেখে। লাখো মানুষের এমন জোয়ার জীবনে দেখিনি আমরা। দুঃখিত আপনাদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে না পেরে। তবে এবারই শেষ নয়; আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া সঙ্গে থাকলে দেখা হবে আবার।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে