পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যর্থতার পাল্লা ক্রমশ ভারী হচ্ছে করাচি কিংসের। করাচির ব্যর্থতা নিয়ে ওয়াসিম আকরামকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা। করাচির টিম ম্যানেজমেন্ট পরিবর্তনের তাগিদ দিয়েছেন পিসিবির সাবেক সভাপতি।
২০২২ পিএসএল থেকেই করাচির ব্যর্থতা শুরু হয়। ১০ ম্যাচ খেলে ১ ম্যাচ জিতে তলানিতে থেকে পয়েন্ট তালিকার শেষে থেকে গত মৌসুম শেষ করে করাচি। সেই ধারাবাহিকতা বজায় থেকেছে এই মৌসুমেও। হ্যাটট্রিক ম্যাচ হেরে পিএসএলের অষ্টম মৌসুম শুরু করেছে ইমাদ ওয়াসিমের দল। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল টুর্নামেন্টের প্রথম জয় পেয়েও পাওয়া হয়নি করাচির। কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ৬ রানে হেরে যান ওয়াসিমরা।
করাচির এই ব্যর্থতার দায় ওয়াসিম আকরামকে দিচ্ছেন রমিজ। কেননা পিএসএলের চতুর্থ মৌসুম থেকে করাচির ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন ওয়াসিম। ফ্র্যাঞ্চাইটির বোলিং পরামর্শক হিসেবেও কাজ করছেন পাকিস্তানের কিংবদন্তি এই বাঁহাতি পেসার। স্থানীয় এক টিভি চ্যানেলকে পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, ‘করাচি কিংসকে তাদের পরামর্শক ও থিংক ট্যাংক বদলানোর সময় এসেছে। কারণ তারা বছরের পর বছর একই ম্যানেজমেন্ট নিয়ে এগোচ্ছে। এসব জায়গায় পরিবর্তন আনতে হবে। যদি তারা এই মৌসুমে সেরা তিনে আসতে না পারে, তাহলে পরিবর্তন নিয়ে তাদের ভাবতেই হবে।’
এই পিএসএলে এখন পর্যন্ত শীর্ষে আছে মুলতান সুলতানস। এখন পর্যন্ত ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মুলতান। আর এখনও জয় না পাওয়া করাচি আছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের বিপক্ষে খেলবে করাচি।

ব্রাজিলের সমর্থক হলে এই পরিসংখ্যান আপনার অজানা থাকার কথা নয়। তাই ম্যাচের আগে মনের কোথাও না কোথাও একটু শঙ্কা থাকতেই পারে। তবে আপনার মনে যা-ই থাকুক, নিশ্চয় চাইবেন, মাঠে নামার সময় নেইমার-ভিনিসিয়ুসদের মনে যেন নরওয়েকে কখনো হারাতে না পারার সেই পুরোনো দুঃস্মৃতি একবারের জন্যও ফিরে না আসে।
১ ঘণ্টা আগে
মায়ামির রাতটা শেষ হয়েছিল আর্জেন্টিনার উল্লাসে। গ্যালারিজুড়ে তখন আকাশি-সাদা পতাকার ঢেউ, মেসির নামধ্বনি আর শেষ ষোলো নিশ্চিত করার আনন্দ। কিন্তু মাঠের এক কোণে অন্য এক দৃশ্য ফুটে উঠছিল। চোখে জল নিয়ে মাটিতে বসে ছিলেন কেপ ভার্দের ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ব্রাজিল কখনোই নরওয়েকে হারাতে পারেনি। ব্রাজিলকে হারাতে পারলে সেটিকে কি এই বিশ্বকাপের বড় অঘটন বলা হবে? কোনো রাখঢাক না রেখেই উত্তর দিয়েছেন নরওয়ের কোচ, ‘হ্যাঁ, আমারও মনে হয়, সেটি একটি চমকই হবে।’
২ ঘণ্টা আগে
প্রথমার্ধে যারা ছিল ছন্নছাড়া, দ্বিতীয়ার্ধে তারাই হয়ে ওঠে নির্মম। আর কানাডা? সাহসী ফুটবল খেলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও সুযোগ কাজে লাগানোর পার্থক্যেই থেমে গেল তাদের স্বপ্নের দৌড়। মরক্কো অবশ্য আরেকবার জানিয়ে দিল, ২০২২ সালের সেমিফাইনাল কোনো অঘটন ছিল না; বিশ্বকাপের বড় মঞ্চে তারা এখনও সবচেয়ে কঠিন প্
৩ ঘণ্টা আগে