দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে। টুর্নামেন্টে দুর্দান্ত খেলছেন স্বর্ণা আক্তার, দিশা বিশ্বাস, দিলারা আক্তার, মারুফা আক্তাররা। এই চার ক্রিকেটারই সুযোগ পেয়েছেন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ রওনা দেবে আগামী পরশু।
এই মুহূর্তে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে ব্যস্ত স্বর্ণা দারুণ ছন্দে রয়েছেন। আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকায় স্বর্ণা প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাতীয় দলে। অনূর্ধ্ব-১৯ দলে থাকা দিশা, দিলারা, মারুফার অবশ্য অভিজ্ঞতা আছে জাতীয় দলের ড্রেসিংরুমে থাকার। এর মধ্যে দিলারা–মারুফার আন্তর্জাতিক অভিষেকও হয়েছে।
মূল টুর্নামেন্ট শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। সঙ্গে আইসিসি নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছেন জ্যোতিরা। প্রথমটি ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ও ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা। ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের।
বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, ঝর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, শোভনা মোস্তারি।
স্ট্যান্ডবাই:
রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে