সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখতে অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ ছিল ম্যাচটা। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রিসবেনের গ্যাবায় আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে সেমির সম্ভাবনা জোরালো করেছে অজিরা।
১৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। প্রথম ৪ ওভারের মধ্যে ২৫ রানে আইরিশরা হারায় ৫ উইকেট। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। লরকান টাকার-গ্যারেথ ডেলানির ৩৩ বলের জুটি থেকে আসে ৪৪ রান। ডেলানিকে আউট করে এই জুটি ভাঙেন মার্কাস স্টয়নিস।
৬৮ রানে ৬ উইকেট হারানোর পরে একাই লড়েছেন টাকার। টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটিও তুলে নেন এই টপ অর্ডার ব্যাটার। শেষ পর্যন্ত ৪৮ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন এই উইকেটরক্ষক-ব্যাটার। আইরিশদের ইনিংসে বলার মতো স্কোর এটিই। ১৮.১ ওভারে তারা অলআউট হয় ১৩৭ রানে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা।
ম্যাচসেরা হয়েছেন অ্যারন ফিঞ্চ। ৪৪ বলে ৬৩ রান করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ইনিংসে পাঁচটি চার এবং তিনটি ছক্কা হাঁকিয়েছেন ফিঞ্চ। এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে অস্ট্রেলিয়া করে ১৭৯ রান। আইরিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন ব্যারি ম্যাকার্থি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে